আসামের মতোই ভারতজুড়ে নাগরিক তালিকা করা হবে

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৫

ভারতের আসামের নাগরিক তালিকার মতো সারাদেশে এই কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং  ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ।  এইচটি মিডিয়া গ্রুপ আয়োজিত অনুষ্ঠানে তিনি এক বক্তব্যে বলেন, দেশ থেকে অবৈধ ‘এলিয়েন’ তাড়াতে নাগরিক তালিকা খুবই প্রয়োজন।

আসামের মতোই ভারতজুড়ে নাগরিক তালিকা করা হবে

২০১৯ সালের ৩১ আগস্ট প্রকাশিত আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) থেকে বাদ পড়েছেন রাজ্যের ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। ২০১৮ বিধানসভা নির্বাচন এবং ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির ইশতেহারে অন্যতম ইস্যু ছিল নাগরিক তালিকা চূড়ান্ত করা।

অমিত শাহ বলেন, আসামই আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমরা এই তালিকা তৈরি কার্যক্রম সারাদেশেই চালাবো এবং জাতীয় তালিকা তৈরি করবো। দেশের জনগণের একটি তালিকা থাকা উচিত। এটি এনআরসি, আসামের তালকা নয়। 

চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত বিজেপি এই তালিকাকে পূর্ণ সমর্থন দিয়েছিলো।   

চলতি মসের শুরুর দিকে অমিত শাহ বলেছিলেন, রাজ্যসভায় ব্যর্থ হওয়ায় আবারও নাগরিক বিল সামনে আনা উচিত। এই বিল অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে হিন্দু,শিখ ও বৌদ্ধরা সহজে ভারতীয় নাগরিকত্ব পাবেন।

/এমএইচ/
সম্পর্কিত
ভারতে ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিতে কোন কোন অঞ্চল
দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুতগতির কারের ধাক্কা, একই পরিবারের নিহত ৫
কী, কেন, কীভাবেভারতের কাছ থেকে কেন ক্ষেপণাস্ত্র কিনতে চায় আমিরাত
সর্বশেষ খবর
ক্রিকেটার নাঈমকে মারধরের প্রমাণ মিলেছে, ৩ পুলিশের বিরুদ্ধে শাস্তির সুপারিশ
ক্রিকেটার নাঈমকে মারধরের প্রমাণ মিলেছে, ৩ পুলিশের বিরুদ্ধে শাস্তির সুপারিশ
জামায়াত পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াত পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একাত্তরে দেশ চায়নি, ইশতেহারেও ইসলাম নেই: সংসদে জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ
একাত্তরে দেশ চায়নি, ইশতেহারেও ইসলাম নেই: সংসদে জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত