জাকারবার্গের সঙ্গে ‘গঠনমূলক’ বৈঠক ট্রাম্পের

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৮

ফেসবুকে প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সঙ্গে ‘ভালো বৈঠক’ হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ফেসবুকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের সঙ্গে ভালো ও গঠনমূলক বৈঠক হয়েছে তাদের। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা এখনও বিস্তারিত জানায়নি কোনও পক্ষ।

জাকারবার্গের সঙ্গে ‘গঠনমূলক’ বৈঠক ট্রাম্পের

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভবিষ্যত ইন্টারনেট নিয়ম নীতি নিয়ে কথা বলতে যান জাকারবার্গ। সেসময় ট্রাম্পের সঙ্গে তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় হাত মেলাতে দেখা যায়।

ফেসবুক থেকে দেওয়ার এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফেসবুক প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ভালো ও গঠনমূলক বৈঠক হয়েছে।

তারা জানায়, মার্ক এখন ওয়াশিংটনে। ইন্টারনেটে ভবিষ্যত নিয়ম নিয়ে কথা বলতে উদ্বেগ জানাতে নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করছেন তিনি।

ফেসবুকের বিরুদ্ধে ওঠা প্রতিযোগিতা, ডিজিটাল প্রাইভেসি, সেন্সরশিপ ও রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে স্বচ্ছতার আইনি প্রশ্ন এ নিয়ন্ত্রণ আরোপের মুখে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে জাকারবার্গের সাক্ষাতের ঘটনা ঘটল। দুই মাস আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন তথ্য সুরক্ষা লঙ্ঘনের অভিযোগে ফেসবুককে ৫০০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে।

/এমএইচ/
সম্পর্কিত
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
কী, কেন, কীভাবেখামেনির শেষ বিদায়ে মোদিকে ইরানের আমন্ত্রণে ভারত কেন বিপাকে
যুদ্ধের আগের অবস্থায় ফিরলো তেলের দাম
সর্বশেষ খবর
বিশ্বকাপে ফুটবলারদের গোলাপি বুটের রহস্য কী?
বিশ্বকাপে ফুটবলারদের গোলাপি বুটের রহস্য কী?
স্মার্ট ডিভাইস এবার কপালে, রোধ করতে পারে মহাকর্ষজনিত বার্ধক্য!
স্মার্ট ডিভাইস এবার কপালে, রোধ করতে পারে মহাকর্ষজনিত বার্ধক্য!
প্রিয় দশ
প্রিয় দশ
খুলনা বিভাগে চলতি বছর ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
খুলনা বিভাগে চলতি বছর ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন