‘ফিরে যাও মোদি’

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৬ আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৮
image

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক ফুটবল স্টেডিয়ামে যখন ভারতীয় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হচ্ছিলো, ঠিক তখন স্টেডিয়ামের বাইরে পাল্টা একটি সমাবেশ থেকে তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ভারতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কাশ্মিরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। শিখ সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর ডাকা ওই সমাবেশে মোদির কাশ্মির নীতির তীব্র সমালোচনা করা হয়। এবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

‘ফিরে যাও মোদি’

২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপকে ঘিরে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। এখনও আটক রয়েছেন সেখানকার শত শত নেতাকর্মী।  অভিযোগ উঠেছে, এরপর থেকেই সেখানে সংবাদমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বেসামরিক মানুষের ওপর অকথ্য নির্যাতন চালিয়ে যাচ্ছে ভারতীয় বাহিনী। নির্যাতনের শিকার হয়ে কয়েকজনের মৃত্যুর খবরও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

গত রবিবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারতীয়রা হাউস্টনের একটি ফুটবল স্টেডিয়ামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে এক সমাবেশের আয়োজন করে। এতে  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৫০ হাজারেরও বেশি ভারতীয় আমেরিকান উপস্থিত ছিলেন। এদিকে সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, আন্তঃধর্মীয় মানবাধিকার গ্রুপ – জাস্টিস ফর অল ও এর সহযোগী সংগঠনগুলো স্টেডিয়ামের বাইরে বড় আকারের পাল্টা সমাবেশ করে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের বিভিন্ন শহর থেকে মুসলমান ও শিখ সম্প্রদায়ের মানুষ ওই সমাবেশে যোগ দেয়। তারা শ্লোগান দেয় ‘ফিরে যাও মোদি’,  ‘মোদি এক সন্ত্রাসী’।

উল্লেখ্য, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন মোদি। এক সপ্তাহের সফরে তিনি বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।

 

/এইচকে/বিএ/
সম্পর্কিত
৪৮ মাইল দীর্ঘ, ৩ জলবায়ু অঞ্চল ও ১২ হাজার ফুটের উচ্চতা: এটি এক দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন সড়ক
মিনিটে ২৮ হাজার ফুট নিচে নেমে গেলো ব্রিটিশ এয়ারওয়েজের বিমান
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি প্রশ্ন
সর্বশেষ খবর
ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই সবচেয়ে বেশি বলা নেতাও বহিষ্কার
ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই সবচেয়ে বেশি বলা নেতাও বহিষ্কার
সাফে রোনান-ট্রেভরদের চান ডুলি
সাফে রোনান-ট্রেভরদের চান ডুলি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
চতুর্থবারের মতো বহিষ্কার ছাত্রদলের সহসভাপতি আহসান, হাসিবের হ্যাটট্রিক: ছয় নেতাকে শোকজ
সাংবাদিকদের ওপর হামলা চতুর্থবারের মতো বহিষ্কার ছাত্রদলের সহসভাপতি আহসান, হাসিবের হ্যাটট্রিক: ছয় নেতাকে শোকজ
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ