সিবিআই আমাকে উত্ত্যক্ত করছে: কলকাতার সাবেক পুলিশ কমিশনার

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:০১ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৫

কলকাতা পুলিশের সাবেক কমিশনার  রাজিব কুমার অভিযোগ করেছেন, ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) তাকে উত্ত্যক্ত করছে। মঙ্গলবার সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় কলকাতা উচ্চ আদালতে আগাম জামিন আবেদনের সময় এই অভিযোগ করেন তিনি। তবে বিচারপতি তাকে আত্মসমর্পণ করতে বলেছেন। বুধবার রাজিবের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। কলকাতা পুলিশের সাবেক কমিশনার রাজিব কুমার

ভারতে ২৫০০ কোটি টাকার এক আর্থিক দুর্নীতি সারদা কাণ্ড নামে পরিচিতি পায়। এই চিট ফান্ডের দ্বারা প্রতারিত হয়ে বহু মানুষ সর্বস্ব হারান। রাজিবের বিরুদ্ধে অভিযোগ, সারদা কাণ্ডের ফাইনাল চার্জ শিট তৈরির আগে বহু প্রমাণ নষ্ট করেছেন তিনি। সারদা মামলায় রাজ্য সরকার গঠিত কমিটির সদস্য ছিলেন তিনি। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের হাতে ওই তদন্তভার ন্যস্ত করে।

বর্তমানে সিআইডির অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন রাজিব কুমার। বুধবার শেষ হচ্ছে তার ছুটির মেয়াদ। আর সেকারণেই মঙ্গলবার আগাম জামিনের আবেদন করেন তিনি। বিচারপতি এস মুনসির নেতৃত্বে থাকা ডিভিশন বেঞ্চে এই আবেদন করেন রাজিবের আইনজীবী দেবাশিস রায়।

এর আগে ২১ সেপ্টেম্বর রাজীবের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আলিপুর জেলা ও দায়রা আদালত। সারদা কেলেঙ্কারি তদন্তের জন্য রাজিবকে বহু নোটিস পাঠানোর পরেও হননি তিনি। প্রতিবারই আরও সময় চেয়েছেন তিনি।

কয়েক দিন আগে কলকাতা হাইকোর্ট রাজিব কুমারের গ্রেফতারির উপর থেকে রক্ষাকবচ তুলে নেয়। রাজিবের সন্ধান পেতে রাজ্য সরকারের সাহায্যও চেয়েছে সিবিআই। গোয়েন্দা সংস্থার চিঠির উত্তরে রাজ্যের ডিজি বীরেন্দ্র জানিয়েছেন, ৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন রাজিব। 

/জেজে/বিএ/
সম্পর্কিত
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
তৃণমূলের নাম-প্রতীক বিরোধ ৪ মাসে নিষ্পত্তির নির্দেশ
শাহী মসজিদের অংশ অপসারণ নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ
সর্বশেষ খবর
‘সিঙ্গেল লাইনের’ ফাঁদে রেল
‘সিঙ্গেল লাইনের’ ফাঁদে রেল
আইনজীবী অসুস্থ, পেছালো আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন 
আইনজীবী অসুস্থ, পেছালো আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন 
ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৬৬
ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৬৬
আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ
আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী