ইরানের বিপক্ষে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি সৌদি আরবের

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫০ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫০

সৌদি আরবের দুটি তেল স্থাপনায় ড্রোন হামলায় ইরান জড়িত দাবি করে তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। তিনি বলেন, ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সংযম মেনে নেওয়া হবে না। আর হামলার জবাব হিসেবে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।  

ইরানের বিপক্ষে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি সৌদি আরবের

শনিবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ইরানকে দায়ী করেন। যুক্তরাষ্ট্রের তরফে স্যাটেলাইট ছবি প্রকাশ করে হামলার নেপথ্যে ইরান জড়িত রয়েছে বলে দাবি করে। হামলার পর ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হুথিরা দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র এই হামলার পেছনে ইরানকে দায়ী করে আসছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সৌদি আরবেরও ধারণা,উপসাগরীয় চিরবৈরী দেশ ইরানই এই হামলা করেছে। কাজেই তদন্ত শেষ হলে সামরিকভাবে এ হামলার জবাব দেওয়ার কথা ভাবছে রিয়াদ। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, আমরা আন্তর্জাতিক সমর্থন জড়ো করতে চাই। আমরা সব বিকল্পের কথাই ভাবছি- কূটনৈতিক বিকল্প, অর্থনৈতিক বিকল্প এবং সামরিক বিকল্প; তখন সিদ্ধান্ত নেয়া হবে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ এড়িয়ে যেতে চাই। কিন্তু একই সময় ইরানকে এ আভাস দিচ্ছে যে, আপনাদের অব্যাহত  এই আচরণ চলতে দেওয়া হবে না।

১৪ সেপ্টেম্বরের হামলায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থল শনাক্ত করতে জাতিসংঘ সহায়তা করেছে বলে জানিয়েছেন আদেল আল জুবায়ের। ওই হামলায় বৈশ্বিক তেল উৎপাদন ৫ শতাংশ কমে যাওয়ায় তেলে দাম বেড়ে গিয়েছিল। শিগগিরই সুষ্ঠুভাবে এই তদন্ত শেষ হবে বলে জানিয়ে তিনি বলেন, এতে কয়েক দিন না, বরং কয়েক সপ্তাহ লাগতে পারে। 

/এমএইচ/
সম্পর্কিত
সৌদিতে শিগগিরই বৈঠকে বসবে মক্কা চুক্তির প্রতিরক্ষা কমিটি: পাকিস্তান
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
গাজায় ঘুমন্ত বাসিন্দাদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৫
সর্বশেষ খবর
‘২০ জেলায় সমন্বিত মেডিক্যাল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার’
‘২০ জেলায় সমন্বিত মেডিক্যাল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার’
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২২২৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২২২৯ মামলা
প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন দুই তারকা
প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন দুই তারকা
রাজধানীতে চালের বস্তায়  মিললো ১৩২ বোতল ফেন্সিডিল
রাজধানীতে চালের বস্তায় মিললো ১৩২ বোতল ফেন্সিডিল
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি