‘জঙ্গিদের টার্গেটে মোদি-অমিত, সতর্কতা জারি’

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৫
image

ভারতের প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে টার্গেট করছে জঙ্গিরা, এমন একটি চিঠি পেয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ওই তথ্য পাওয়ার পরপরই উচ্চ সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে ৩০টি বড় শহরের বিষয়ে হুমকি থাকায় সব রাজ্যে সতর্কবার্তা পাঠানো হয়েছে। দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে থেকে এই তথ্য জানা যায়। ‘জঙ্গিদের টার্গেটে মোদি-অমিত, সতর্কতা জারি’

নরেন্দ্র মোদিসহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হুমকি দেওয়া ওই চিঠিতে ভারতের ৩০টি শহরেও হামলার হুমকি দেওয়া হয়েছে। জম্মু, পাঠানকোট, অমৃতসর, জয়পর, গান্ধীনগর, কানপুর, লক্ষ্ণৌসহ বিভিন্ন শহরে নাশকতার হুমকি রয়েছে। একই সঙ্গে চারটি বিমানবন্দরেও হামলার পরিকল্পনা রয়েছে তাদের।

এরপরই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয় দেশজুড়ে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ দাবি করেছেন, জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়ার পরিস্থিতি এলে, তার উপযুক্ত জবাব দেওয়া হবে। আমরা সতর্কাবস্থানে রয়েছি। জঙ্গিদের নিশানায় প্রধানমন্ত্রী ও অমিত শাহ রয়েছে বলে  সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দারা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঘাঁটিগুলোকে টার্গেট করার খবরও পাওয়া গিয়েছে। ভারতীয় বিমানবাহিনী সূত্রে ওই খবর পাওয়া যায়। সূত্র জানায়, ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। শ্রীনগর, অবন্তীপুরা, জম্মু, পাঠানকোট এবং হিন্দোনের বিমানবাহিনীর ঘাঁটিতে নিরাপত্তাসহ অন্যান্য সমস্ত সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ও গোয়েন্দা বাহিনীর দাবি, বিমানঘাঁটিতে আত্মঘাতী হামলার ছক কষছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ওই চিঠিতে দাবি করা হয়েছে, ৩৭০ ধারা নিয়ে সরকারের পদক্ষেপের বদলা নেওয়া হবে।

/এইচকে/
সম্পর্কিত
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
সর্বশেষ খবর
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
গোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগগোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি