রাউল ক্যাস্ত্রোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৬ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৬

কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোর ভাই রাউল ক্যাস্ত্রোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, মানবাধিকার লঙ্ঘন করেছেন রাউল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ক্ষমতসীন কমিউনিস্ট পার্টির প্রথম সচিবের বর্তমান দায়িত্বপালনকালেই তিনি হাজার হাজার কিউবানকে আটক করেছেন। তাদের মধ্যে শতাধিক রাজনৈতিক বন্দিও রয়েছে।

রাউল ক্যাস্ত্রোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের

২০০৮ সালে কিউবার অবিসংবাদিত নেতা এবং নিজের ভাই ফিদেল ক্যাস্ত্রোর স্থলাভিষিক্ত হয়েছিলেন রাউল ক্যাস্ত্রো। গত এপ্রিলে অবসরে যাওয়ার ঘোষণা দেন তিনি। এরপর রাউল ক্যাস্ত্রোর স্থলাভিষিক্ত হন তার প্রধান সহযোগী মিগুয়েল ডিয়াজ কানেল। প্রেসিডেন্ট হিসেবে অবসরে গেলেও ২০২১ সাল পর্যন্ত কিউবার কমিউনিস্ট পার্টির নেতৃত্বে থাকছেন রাউল। 

এই নিষেধাজ্ঞার ফলে রাউল ক্যাস্ত্রো আর ‍যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। তার খুব শিগগিরই সেখানে যাওয়ার কথাও ছিলো না। তবে  এই নিষেধাজ্ঞার ফলে তার সরাসরি পরিবারও এখন আর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে না। 

তার মেয়ে ম্যারিও ক্যাস্ত্রো এসপিন যিনি এইচআইভি সচেতনতা ও সমকামী  অধিকার নিয়ে আন্দোলন করছেন। তিনিও  এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। এর আগে ২০১২ সালে নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি।

মাইক পম্পেও বলেন, রাউল ক্যাস্ত্রো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতিও সমর্থন জানিয়েছেন। যুক্তরাষ্ট্র কিউবান ও ভেনেজুয়েলান নাগরিকদের অধিকারের প্রতি সচেতন। তাই্ এই কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।
১৯৬০-এর দশকের শুরুর দিকে যুক্তরাষ্ট্র-কিউবার মধ্যে সম্পর্ক শীতল হতে থাকে। এরপর প্রায় পাঁচ দশক ধরে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ বন্ধ ছিল। এ কারণে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্কও নষ্ট হয়। পরে কিউবার সঙ্গে সম্পর্কোন্নয়নে মনোযোগী হয় ওবামা প্রশাসন। দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তিও হয়। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর আবারও দুই দেশের সম্পর্কের অবনতি হতে থাকে। গত বছরের জুনে ওবামা প্রশাসনের কিউবা নীতি পরিবর্তনের ঘোষণা দেন ট্রাম্প।

/এমএইচ/
সম্পর্কিত
যুক্তরাজ্যের আরএএফ ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
তাইওয়ানের রাজ পরিবারের ওপর নজরদারি চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
সর্বশেষ খবর
আমার মা আমার শ্রেষ্ঠ শিক্ষক
আমার মা আমার শ্রেষ্ঠ শিক্ষক
বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি
বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি
ঢাকার আশপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা 
ঢাকার আশপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা 
ছোট্ট ভালো কাজেই বদলে যেতে পারে কারও দিন
ছোট্ট ভালো কাজেই বদলে যেতে পারে কারও দিন
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার