যুক্তরাষ্ট্র নিজেই আলোচনার প্রধান প্রতিবন্ধকতা: রুহানি

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩২
image

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তারা নিজেরাই আলোচনার পথে প্রধান অন্তরায়। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তেহরানে ফিরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তিপূর্ণ ও সঠিক অবস্থানে থাকার কারণে আলোচনা করতে ইরান ভয় পায় না।

যুক্তরাষ্ট্র নিজেই আলোচনার প্রধান প্রতিবন্ধকতা: রুহানি

২০১৫ সালের জুনে ভিয়েনায় ইরানের সঙ্গে নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন (পি-ফাইভ) ও জার্মানি (ওয়ান) পরমাণু চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে গেলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় তেহরান। ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে ২০১৮ সালের মে মাসে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নভেম্বরে থেকে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করে ওয়াশিংটন। এর পরিপ্রেক্ষিতে ওই চুক্তির প্রতিশ্রুতি থেকে পর্যায়ক্রমে সরে যাচ্ছে তেহরান। 

উল্লেখ্য, প্রেসিডেন্ট হাসান রুহানি গত বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেন।  সেখান থেকে তেহরানে ফিরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের ওপর যতোক্ষণ সর্বোচ্চ চাপ ও নিষেধাজ্ঞা আরোপিত থাকবে ততোক্ষণ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসবে না তেহরান। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে বিশ্বের বহু শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এমন কোনও রাষ্ট্রপ্রধান পাইনি যিনি পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া ও তেহরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানাননি।’ তিনি বলেন, শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতে ইরানের সঙ্গে আমেরিকার বিদ্বেষী ও নিপীড়নমূলক আচরণ এবং তেহরানের সঠিক অবস্থানের বিষয়টি সব দেশকে জানানো হয়েছে।  

সম্প্রতি তৃতীয়বারের মতো প্রতিশ্রুতি কমানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এবারের ঘোষণায় দেশটির পারমাণবিক গবেষণা ও উন্নয়ন সংস্থার ওপর আরোপিত সব ধরনের সীমাবদ্ধতা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এ সময় ফ্রান্সসহ অনেক দেশ ইরানকে ওই পরমাণু চুক্তি সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানায়। তৃতীয় দফা প্রতিশ্রুতি কমানোর ঘোষণার পর তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ অংশ হিসেবে প্রথমে ইরানের বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট তেল পরিবহন নেটওয়ার্ক ও  পরে দেশটির ন্যাশনাল ব্যাংকের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না, জানিয়ে দিলেন ট্রাম্প
সর্বশেষ খবর
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত