ত্রিপুরার মন্দিরে পশু বলির ওপর নিষেধাজ্ঞা আদালতের

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৩

ভারতের ত্রিপুরা রাজ্যের মন্দিরগুলোতে পশু বলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। শুক্রবার ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি অরিন্দম লোধের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই নিষেধাজ্ঞা জারি করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ। ত্রিপুরার মন্দিরে পশু বলির ওপর নিষেধাজ্ঞা আদালতের
রায়ে বলা হয়, মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে রোজ বলি দেওয়ার রেওয়াজ নিষিদ্ধ করা হলো। পাশাপাশি রাজ্যে যে কোনও ধরনের পশু-পাখি বলি দেওয়ার প্রথা নিষিদ্ধ করা হলো।

রায়ে বলা হয়, পশু বলি হিন্দু ধর্মের পুরনো কোনও প্রথা নয়। এটি ২১ ধারারও পরিপন্থী। সরকার মন্দিরের উৎসর্গ করা পশু সংরক্ষণের জন্য জমি দান করুক।

উল্লেখ্য, রাজ্যের মন্দিরগুলোতে পশু বলি নিষিদ্ধ করার আবেদন করে হাইকোর্টে একটি পিআইএল করেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুভাষ ভট্টাচার্য।

এদিন সরকারি আইনজীবী আদালতে বলেন, ‘হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী পশু বলি দেওয়া অত্যন্ত পুরনো একটি রেওয়াজ। তাই এই প্রথা বন্ধ করা যায় না।’ বেঞ্চের পক্ষ থেকে বলা হয়, এটি কোনও পুরনো রেওয়াজ নয়। কেউ পশু বলি দিতে চাইলে তা সরকারি খামারে রাখা হোক।

আদালতের পক্ষ থেকে ত্রিপুরার পশ্চিম গোমতী জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আদালতের নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই জেলাতেই রয়েছে ত্রিপুরেশ্বরী মন্দির ও ছোটুরদাস দেবতা বাড়ি মন্দির। রাজ্যের মুখ্য সচিবকে ওই দুই মন্দিরে ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত