বৃষ্টিতে বিপর্যস্ত ভারত, তিনদিনে ১৩৪ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৫
image

ভারতের উত্তর প্রদেশ ও বিহারে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় গত তিনদিনে ১৩৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির দুর্যোগ-ত্রাণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ বন্যায় হাজার হাজার লোক ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃষ্টির কারণে ২২টি আন্ত:রাজ্য ট্রেন বাতিল করা হয়েছে।

বৃষ্টিতে বিপর্যস্ত ভারত, তিনদিনে ১৩৪ জনের প্রাণহানি

হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে বলা হয়, পাটনাসহ রাজ্যের অধিকাংশ জায়গাতেই বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। দেশটির আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে পাটনায় স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রবল বর্ষণে ব্যাহত হচ্ছে ওই রাজ্যের রেল সেবা। পাটনা স্টেশনে আটকে রয়েছেন বহু যাত্রী। বন্যার কারণে ২৫টি ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে দেয়া হয়েছে। বন্যায় আটকে থাকা লোকজনদের উদ্ধার করতে বিমান বাহিনীর কাছে আবেদন করেছে বিহার সরকার। এছাড়া উদ্ধার কাজে সহায়তা দেশটির বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ বন্যাকবলিত এলাকাগুলোতে সহায়তা দিতে ও যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

ভারতের জাতীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, চার মাসের মৌসুমি বৃষ্টির মাস সোমবার শেষ হলেও, মৌসুমী বায়ু রাজস্থান, বিহার ও উত্তরপ্রদেশের উপর এখনও সক্রিয় রয়েছে।

/এইচকে/
সম্পর্কিত
শিশুদের স্কুল যাত্রা সহজ করতে চীনে খাড়া পাহাড়ে ৯৪৫ ফুট লিফট
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
সর্বশেষ খবর
ছাত্রদল নেতা পারভেজ হত্যা তদন্তে এক মাস সময় পেলো সিআইডি 
ছাত্রদল নেতা পারভেজ হত্যা তদন্তে এক মাস সময় পেলো সিআইডি 
গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইনকে স্বাধীন ও কার্যকর করার দাবি এবি পার্টির
গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইনকে স্বাধীন ও কার্যকর করার দাবি এবি পার্টির
প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ
প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ
আবারও সেরা করদাতা সম্মাননা দেবে সরকার, এবার কঠিন শর্ত
আবারও সেরা করদাতা সম্মাননা দেবে সরকার, এবার কঠিন শর্ত
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের