হুথিদের সৌদিবিরোধী অভিযানের ভিডিও প্রকাশ

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩২
image

সৌদি জোটের বিরুদ্ধে প্রায় ৭২ ঘণ্টা ধরে সামরিক অভিযান পরিচালনার দাবি করে এ সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, ওই অভিযানে সৌদি আরবের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও কয়েক হাজার সেনাসদস্যকে আটক করা হয়েছে। তবে হুতিদের এই দাবির ব্যাপারে সৌদি আরবের কাছ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

হুথিদের সৌদিবিরোধী অভিযানের ভিডিও প্রকাশ

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে ইয়েমেনের রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, দুই দেশের সীমান্তের কাছে বড় ধরনের হামলার পর সৌদি আরবের বিপুল সংখ্যক সেনাকে আটক করেছে আটক করেছে হুথি যোদ্ধা। সৌদির শহর নাজরানের কাছে দেশটির তিন ব্রিগেড সেনা হুতিদের কাছে আত্মসমর্পণ করেছেন। অনেক সেনা নিহত হয়েছে। হুতি মুখপাত্র বলেছেন, সৌদি জোটের সঙ্গে সংঘাত শুরুর পর এটাই ছিল সবচেয়ে বড় অভিযান। সৌদি বাহিনী ব্যাপক প্রাণহানির শিকার হয়েছে। তাদের সমরাস্ত্রেরও ব্যাপক ক্ষতি হয়েছে। সৌদির বন্দী সেনাদের রবিবার হুথি-পরিচালিত আল মাসিরাহ টেলিভিশন নেটওয়ার্কে দেখানো

ভিডিও:

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স কর্তৃক প্রকাশিত হুথিদের ওই ভিডিও ফুটেজে সৌদি আরবের কোন এলাকায় তারা অভিযান চালিয়েছে তার বিবরণ রয়েছে। ইয়েমেনি যোদ্ধারা সৌদি অবস্থানে যে সমস্ত গোলাবর্ষণ করছে তার দৃশ্যও রয়েছে ওই ভিডিওতে। এতে রাস্তার আশপাশে ধ্বংস হওয়া বিপুল সংখ্যক সামরিক যান ও বহু মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথি বিদ্রোহীরা। দেশের বাইরে থাকা হাদিকে দেশে ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। সেই থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
বৈরুতে ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা
মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় হামলার হুঁশিয়ারি গালিবাফের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন পাঁচ শতাধিক বাংলাদেশি
রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন পাঁচ শতাধিক বাংলাদেশি
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
নোয়াখালীর সেই ওসি প্রত্যাহার
নোয়াখালীর সেই ওসি প্রত্যাহার
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়