শামীমার যুক্তরাজ্যে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

অদিতি খান্না, যুক্তরাজ্য
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৯ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১০

আইএসে যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শামীমা বেগমকে যুক্তরাজ্যে ফিরিয়ে আনার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি পাটেল। তিনি বলেন,আমাদের দেশের ক্ষতি করতে পারে এমন কাউকে প্রবেশের অনুমতি আমরা দিতে পারি না।’

শামীমার যুক্তরাজ্যে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

আইএস-এর জিহাদি উন্মাদনায় উদ্বুদ্ধ হয়ে যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় গিয়েছিল শামীমা। জঙ্গি বিয়ে করে জিহাদি সন্তান জন্ম দেওয়ার জন্য যে প্রচারণা চালিয়েছিল আইএস, শামীমা তারই বলি হয়েছিল। নেদারল্যান্ডস থেকে সিরিয়ায় যাওয়া এক জঙ্গিকে বিয়ে করেছিল সে। দুইবার গর্ভপাতের শিকার হওয়ার পর সিরিয়ার শরণার্থী শিবিরে এক পুত্র সন্তানের জন্ম দেয় সে। জেরাহ নামের সেই পুত্র সন্তানও আর বেঁচে নেই।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাজ হচ্ছে দেশকে নিরাপদ রাখা। আমরা এমন কাউকে চাই না যে ক্ষতি করার উদ্দেশে আমাদের দেশ ছেড়ে চলে গিয়েছিল।

ব্রিটিশ আইন অনুযায়ী কোনও ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়া সম্ভব কিন্তু তাকে নাগরিকত্বহীন করা যাবে না। চলতি বছরের প্রথম দিকে পূর্ববর্তী স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদও শামীমার নাগরিকত্ব কেড়ে নেওয়ার পক্ষে ছিলেন। প্রিতি পাটেলও একই রকম ভুমিকা রাখছেন। তবে বাংলাদেশ সরকারও তাকে প্রবেশাধিকার দিতে রাজি নয়। 

সম্প্রতি আটকশিবির থেকে শামীমা বলেন, তার মানসিক অবস্থা ভালো নয়। তার দাবি, আইএস থেকে ফিরে এসেছেন তিনি। ব্রিটেনেই তার জন্ম ও বেড়ে ওঠা। সেখানেই ফিরতে চান তিনি।  শামীমার মতো তুবা গুন্ডালও ব্রিটিশ নাগরিক। পাকিস্তানি বংশোদ্ভূত এই নারীও ফিরে আসতে চান যুক্তরাজ্যে। তিনি বলেন, ‘আমি আদালতের মুখোমুখি হতে চাই। আমি চাই সরকার আমাকে মাফ করে আরেকটা সুযোগ দিক।

/এমএইচ/
সম্পর্কিত
সন্তানদের নির্যাতনের হাতিয়ার বানিয়ে স্ত্রীর ওপর অত্যাচার, যুক্তরাজ্যে যুবকের কারাদণ্ড
ভিসা আবেদনের পরদিন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে খুন তাহিরা, কারাগারে যুবক
গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
সুপ্রিম কোর্টে প্রবেশ ও বের হওয়া নিয়ে জরুরি নির্দেশনা
সুপ্রিম কোর্টে প্রবেশ ও বের হওয়া নিয়ে জরুরি নির্দেশনা
আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ন্যাক্কারজনক: ইসলামী আন্দোলনের মহাসচিব
আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ন্যাক্কারজনক: ইসলামী আন্দোলনের মহাসচিব
দেশ থেকে পালানোর পর তাদের রক্ততৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী
দেশ থেকে পালানোর পর তাদের রক্ততৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী
হোয়াটসঅ্যাপেই করা যাবে নানা কাজ, ব্যবহার করবেন যেভাবে মেটা এআই
হোয়াটসঅ্যাপেই করা যাবে নানা কাজ, ব্যবহার করবেন যেভাবে মেটা এআই
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ