সেনা আটক নিয়ে হুথিদের দাবি অস্বীকার সৌদি জোটের

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৯, ০৪:৩৯আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০৪:৪১

সৌদি আরবের বিপুল সংখ্যক সেনা আটক নিয়ে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের দাবি অস্বীকার করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। হুথি বিদ্রোহীদের দাবিকে হাস্যকর অভিহিত করে জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি বলেছেন, এটা বিভ্রান্তিকর মিডিয়া প্রচারণার অংশ। সেনা আটক নিয়ে হুথিদের দাবি অস্বীকার সৌদি জোটের

গত শনিবার হুথিদের এক মুখপাত্র দাবি করেন, আগস্টের শেষ দিকে সৌদির শহর নাজরানের কাছে দেশটির তিন ব্রিগেড সেনা হুথিদের কাছে আত্মসমর্পণ করেছে। হাজার হাজার সৌদি সেনাকে আটক করা হয়েছে। অনেক সেনা নিহত হয়েছে। হুথি মুখপাত্র বলেছেন, সৌদি জোটের সঙ্গে সংঘাত শুরুর পর এটাই ছিল সবচেয়ে বড় অভিযান। কর্নেল ইয়াহিয়া সারেয়া নামের ওই হুথি মুখপাত্র বলেন, সৌদি বাহিনী ব্যাপক প্রাণহানির শিকার হয়েছে। তাদের সমরাস্ত্রেরও ব্যাপক ক্ষতি হয়েছে। 

হুথিদের এই দাবি প্রসঙ্গে সোমবার ইয়েমেনে লড়াইরত সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেন, আগস্টের শেষ দিকে সৌদি সীমান্তবর্তী সাদা প্রদেশের কিতাফ জেলায় হুথিদের আক্রমণ প্রতিহত করা হয়। গত সপ্তাহে হুথিদের দেড় হাজারের বেশি সেনা হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালে রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথি বিদ্রোহীরা। দেশের বাইরে থাকা হাদিকে দেশে ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। সেই থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ইরান এক লাখ বিক্ষোভকারীকে হত্যা করেছে, দাবি ট্রাম্পের
গ্রিসের সঙ্গে ইসরায়েলের ৩ বিলিয়ন ইউরোর রেকর্ড সামরিক চুক্তি
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
শাহজালালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত
শাহজালালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত
দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা