ইরানের কাছে বার্তা পাঠিয়েছে সৌদি: তেহরান

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৯, ১৫:৫৯আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৮:৪০

সৌদি আরবের পক্ষ থেকে ইরানের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরান সরকারের মুখপাত্র আলি রাবিয়ি বলেছেন, একটি আরব দেশের রাষ্ট্রপ্রধানের মাধ্যমে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির কাছে এ বার্তা পৌঁছে দিয়েছে রিয়াদ। সোমবার তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তবে ওই বার্তায় কী রয়েছে তা অবশ্য স্পষ্ট করেননি আলি রাবিয়ি। ইরানের কাছে বার্তা পাঠিয়েছে সৌদি: তেহরান
সৌদি আরবের পক্ষ থেকে ইরানকে বার্তা পাঠানোর খবরের সত্যতা সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে আলি রাবিয়ি বলেন, “খবরটি সত্য। একজন আরব রাষ্ট্রপ্রধানের মাধ্যমে প্রেসিডেন্ট রুহানির কাছে সৌদি নেতাদের বার্তা এসেছে। তবে আমরা তাদের সদিচ্ছার নিদর্শন দেখবো। প্রথম নিদর্শন হতে হবে ইয়েমেনে আগ্রাসন ও গণহত্যার অবসান ঘটানো।"

তিনি বলেন, সৌদি আরবে ইয়েমেনিদের পাল্টা হামলায় তাদের সামরিক শক্তি ও সামর্থ্য প্রমাণিত হচ্ছে। রিয়াদ এর আগে ইয়েমেনের শক্তি-সামর্থ্যকে প্রত্যাখ্যান করে আসছিল। কিন্তু আরামকোর তেল স্থাপনায় হামলার মধ্য দিয়ে ইয়েমেনের শক্তি প্রমাণিত হয়েছে।

ইরান সরকারের মুখপাত্র বলেন, সৌদি আরবের আচরণে প্রকৃত অর্থে পরিবর্তন এলে ‌ইরান সেটাকে স্বাগত জানাবে। তেহরানের বার্তা প্রথম থেকেই স্পষ্ট। আমরা ইয়েমেনে সৌদি আগ্রাসন ও গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে আসছি। তেহরান ইয়েমেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠাকেই সমাধানের উপায় বলে মনে করে। সূত্র: পার্স টুডে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মধ্যপ্রাচ্য ছাড়ার প্রস্তুতি নিতে মার্কিন নাগরিকদের আহ্বান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিমানের টিকিট কখন কাটলে খরচ কমবে? জেনে নিন সাশ্রয়ের সঠিক সময়
বিমানের টিকিট কখন কাটলে খরচ কমবে? জেনে নিন সাশ্রয়ের সঠিক সময়
এআই জোয়ারে ‘র‍্যামাগেডন’ আতঙ্ক: আইফোনের বাজারে টানাপোড়েনের শঙ্কা
এআই জোয়ারে ‘র‍্যামাগেডন’ আতঙ্ক: আইফোনের বাজারে টানাপোড়েনের শঙ্কা
পাকিস্তানি চিকেন বিরিয়ানি
পাকিস্তানি চিকেন বিরিয়ানি
জুমানজি-ওপেন ওয়ার্ল্ড: বাস্তব দুনিয়ায় ভিডিও গেমের চরিত্ররা
জুমানজি-ওপেন ওয়ার্ল্ড: বাস্তব দুনিয়ায় ভিডিও গেমের চরিত্ররা
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল