যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ঘোষণা দিয়ে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৯, ০৯:০০আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০৯:৪৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা নিশ্চিত করার কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, ওনসান থেকে নিক্ষেপিত এই ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার পাড়ি দিয়ে জাপান সাগরে পতিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ঘোষণা দিয়ে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

মঙ্গলবার উত্তর কোরিয়া জানায়, আগামী শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা আবার শুরু করবে। গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সাক্ষাতের পর এই প্রথম দু’দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়া একটি ‘অজ্ঞাত ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে।  আর জাপান বলেছে, উত্তর কোরিয়া সম্ভববত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তা জাপানের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে পড়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, উত্তর কোরিয়া নিজের সামরিক শক্তির জানান দিতে এবং আমেরিকার সঙ্গে আসন্ন আলোচনায় কঠিন দর কষাকষি করতে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেইসঙ্গে পিয়ংইয়ং একথাও জানিয়ে রাখতে চায়, সংলাপে তার দাবি পূরণ করা না হলে উত্তেজনার মাত্রা তুঙ্গে নিয়ে যাওয়ার ক্ষমতা তার রয়েছে।

ফেব্রুয়ারিতে হ্যানয়ে ট্রাম্প-কিম বৈঠকে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে সব পারমাণবিক অস্ত্র ত্যাগের কথা বললে পিয়ংইয়ং মার্কিন নেতৃত্বাধীন সব আন্তর্জাতিক অবরোধ তুলে নেওয়ার দাবি করে। দুই পক্ষ পারস্পরিক সম্মতিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ভেস্তে যায় আলোচনা। হ্যানয়ের বৈঠক ব্যর্থ হয়ে যাওয়ার পর গত ৩০ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে ওয়ার্কিং লেভেলে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে সম্মত হন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তবে এখনও সেই আলোচনা শুরু হয়নি।

/এমএইচ/
সম্পর্কিত
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
সর্বশেষ খবর
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
ডুয়াল নাকি ট্রাই-ব্যান্ড, কোন রাউটার আপনার জন্য?
ডুয়াল নাকি ট্রাই-ব্যান্ড, কোন রাউটার আপনার জন্য?
তেলের দাম কমার নতুন হিসাব শোনালেন ট্রাম্প
তেলের দাম কমার নতুন হিসাব শোনালেন ট্রাম্প
নীল তিমির রাজ্যে মরুভূমির দ্বীপ লোরেতোয় মিলবে অ্যাডভেঞ্চারের স্বাদ
নীল তিমির রাজ্যে মরুভূমির দ্বীপ লোরেতোয় মিলবে অ্যাডভেঞ্চারের স্বাদ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে