ইতালিতে শিশু প্রহারের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেফতার

যুক্তরাজ্য প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৯, ০৯:২৯ আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০৯:৫৩

ইতালির ভেনিসে ইসলাম শিক্ষার সময় শিশুকে মারধরের অভিযোগে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারকৃত ইমামের নাম জানা না গেলেও তিনি বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানা গেছে। তার বাড়ি নরসিংদীতে। তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে ‍পুলিশ। 

ইতালিতে শিশু প্রহারের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেফতার

সংবাদমাধ্যমটি জানায়, ২৩ বছর বয়সী ঐ ইমাম বাংলা‌দে‌শের নাগ‌রিক। পা‌দোভা ইসলা‌মিক কালচারাল সেন্টার না‌মের মস‌জি‌দে শিশু‌দের কোরআন শরীফ পড়া শেখা‌নোর শিক্ষক হি‌সে‌বে কাজ কর‌ছি‌লেন তি‌নি। প্র‌তিষ্ঠান‌টি‌তে বিপুল সংখ্যক ইতালীয় বাংলা‌দেশি শিশুও কোরআন শিক্ষা নি‌তে যায়। পাচঁ থে‌কে দশ বছর বয়সী শিশু‌ কয়েকজন শিশু‌কে পড়াবার সময় পি‌টি‌য়ে আহত ক‌রেন তি‌নি। ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের প্রহার করেছেন তিনি। কাউকে কাউকে মাথায়ও আঘাত করেছেন এবং হুমকিও দিয়েছেন।

পুলিশ জানায়, আটক ইমাম‌কে আদাল‌তে হা‌জির করা হ‌বে। তবে তার নাম ও প‌রিচয় এখ‌নো প্রকাশ ক‌রা হয়নি।

এই ঘটনায় পাদোভার মেয়র সার্জিও গিওরদানি বলেন, আমি প্রসিকিউটর ও পুলিশকে ধন্যবাদ জানাতে চাই। তাদের তদন্তের ফলেই আজকের এই ঘটনা ঘটলো। তিনি বলেন, শিশুদের অবশ্যই মারধর করা উচিত নয়। আর প্রতিষ্ঠানটি এই কাজ তাই মেনে নেওয়া যায় না। এটা বন্ধ করে আমাদের ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

বাংলা‌দে‌শের এক‌টি টি‌ভি চ্যা‌নে‌লে ইতালি প্র‌তি‌নি‌ধি হিসেবে কর্মরত একজন সা‌ংবা‌দিক নাম না প্রকা‌শের শ‌র্তে জানান, মস‌জিদ বা ঐ ইসলামীক সেন্টার‌টি এখানকার প্রবাসী বাংলা‌দেশিদের উ‌দ্যো‌গেই প্র‌তি‌ষ্টিত। তার‌া অ‌নেক বছর কষ্ট ক‌রে স্থানীয় শহর কর্তৃপ‌ক্ষের কাছ থে‌কে মস‌জি‌দের অনু‌মোদন নি‌য়ে নিজেরা চাঁদা তু‌লে মস‌জিদ‌টি চালা‌তেন।

সেখা‌নে কোরআন শিখ‌তে আসা ছোট ছোট শিক্ষার্থীদের মারধরের ঘটনার খবর সেখা‌নে দিনভর দেশ‌টির চ্যা‌নেল চ্যা‌নেলগু‌লো‌তে দেখা‌নো হয়। এ‌দি‌কে এ ঘটনায় ইতালির সরকার ও রাজ্য প্রশাসন ই‌তিম‌ধ্যেই খুব স্পর্শকাতর ঘটনা হি‌সে‌বে উ‌ল্লেখ ক‌রে ক‌ঠোর ব্যবস্থা নেবার কথা ব‌লে‌ছে। এই ঘটনার জের ধ‌রে প্রশ‌াসন ঐ মস‌জিদ‌টি বন্ধ ক‌রে দি‌তে পা‌রে।

জানা গে‌ছে, ঐ ইমাম‌কে শিশু‌দের গা‌য়ে হাত না তুল‌তে  আগেই মস‌জিদ প‌রিচালনা ক‌মি‌টি আগেও ক‌য়েকদফা সতর্ক করে দি‌য়ে‌ছিল।‌ গ্রেফতার হওয়া ঐ ইসলামি শিক্ষ‌কের বাড়ি নর‌সিংদী‌তে।

/এমএইচ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতা নির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন