শনি গ্রহের নতুন ২০টি চাঁদ আবিষ্কার

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০১৯, ০৪:১১আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০৪:১২

সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনির চারপাশে নতুন ২০টি উপগ্রহের সন্ধান পাওয়া গেছে। সোমবার ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল ইউনিয়নের মাইনর প্লানেট সেন্টার এসব উপগ্রহ বা চাঁদ আবিষ্কারের খবর জানিয়েছে। এনিয়ে বলয়াকার এই গ্রহটির উপগ্রহের সংখ্যা দাঁড়ালো মোট ৮২টিতে। আর এই আবিষ্কারের মধ্য দিয়ে সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহ থাকা গ্রহ বৃহস্পতিকে পেছনে ফেললো শনি। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা ৭৯টি। শনি গ্রহের নতুন ২০টি চাঁদ আবিষ্কার

সৌরজগতের গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে নিজ অক্ষের ওপর ঘুরছে। আর প্রতিটি গ্রহের নিজস্ব উপগ্রহগুলো সংশ্লিষ্ট গ্রহকে কেন্দ্র করে নিজ অক্ষের ওপর ঘুরছে। সৌরজগতে মানুষের বাসস্থান পৃথিবী গ্রহের একমাত্র উপগ্রহ চাঁদ।

সোমবার আবিষ্কৃত নতুন ২০টি উপগ্রহের মাধ্যমে শনি গ্রহ বৃহস্পতিকে পেছনে ফেললেও সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহটি বৃহস্পতিকে কেন্দ্র করেই ঘুরছে। বৃহস্পতিবার জানিমেদে উপগ্রহটি পৃথিবীর আকারের প্রায় অর্ধেক। তবে এর তুলনায় শনির নতুন আবিষ্কৃত উপগ্রহগুলো বেশ ছোট। প্রতিটির ব্যাস সবমিলে পাঁচ কিলোমিটার।

নতুন এসব গ্রহ আবিস্কারক দলের নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের কার্নেজি ইন্সটিটিউট ফর সাইন্সের বিজ্ঞানী স্কট শেফার্ড। তিনি বলেন, নতুন আবিষ্কৃত ২০টি উপগ্রহে মধ্যে শনি গ্রহকে পেছনে রেখে ঘুরছে। হাওয়াইতে অবস্থিত সুবারু টেলিস্কোপ ব্যবহার করে নতুন এসব উপগ্রহ আবিষ্কার করা হয়েছে। শেফার্ড বলেন, শনির চারদিকে আরও একশোটি ছোট ছোট উপগ্রহ থাকতে পারে। বিশ্বের অন্যতম বড় টেলিস্কোপ ব্যবহার করে সেগুলো আবিষ্কার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই বিজ্ঞানী বলেন, এসব উপগ্রহ আবিষ্কারের মাধ্যমে আমাদের সৌরজগত কীভাবে গঠিত ও বিবর্তিত হয়েছে তা জানতে ও বুঝতে সহায়তা করবে।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
দুই সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
পিছিয়ে পড়া মানুষের জন্য কতটা সহায়ক এবারের বাজেট?
পিছিয়ে পড়া মানুষের জন্য কতটা সহায়ক এবারের বাজেট?
লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী
লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী
ইসলামী ব্যাংকে দ্রুত পূর্ণাঙ্গ পেশাদার পর্ষদ গঠনের দাবি গ্রাহক ফোরামের
ইসলামী ব্যাংকে দ্রুত পূর্ণাঙ্গ পেশাদার পর্ষদ গঠনের দাবি গ্রাহক ফোরামের
সর্বাধিক পঠিত
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
পচা সবজি দিয়ে তরুণ উদ্ভাবকের বাজিমাত, উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর আহমেদ
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
যে কৌশলে দেশ ছাড়েন বেনজীর
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান 
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান