উইঘুর নিপীড়নের দায়ে ২৮ চীনা প্রতিষ্ঠানকে ‘কালো তালিকাভুক্ত’ যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০১৯, ০৯:০০আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০৯:০৩

চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুরদের ওপর নিপীড়নে জড়িত থাকার অভিযোগে দেশটির ২৮টি সংস্থাকে কালোতালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এতে করে সংস্থাগুলো ‍ওয়াশিংটনের অনুমতি ছাড়া কোনও মার্কিন পণ্য কিনতে পারবে না। এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি চীন।

উইঘুর নিপীড়নের দায়ে ২৮ চীনা প্রতিষ্ঠানকে ‘কালো তালিকাভুক্ত’ যুক্তরাষ্ট্রের

জিনজিয়াং প্রদেশের জনসংখ্যার ৪৫ শতাংশ উইঘুর মুসলিম। এই প্রদেশটি তিব্বতের মত স্বশাসিত একটি অঞ্চল। বিদেশি মিডিয়ার ওপর এখানে প্রবেশের ব্যাপারে কঠোর বিধিনিষেধ রয়েছে। কিন্তু গত বেশ কয়েক ধরে বিভিন্ন সূত্রে খবর আসছে যে, সেখানে বসবাসরত উইঘুরসহ ইসলাম ধর্মাবলম্বীরা ব্যাপক হারে আটকের শিকার হচ্ছে। চীনে হান চাইনিজরা সংখ্যাগুরু। তাদের তুলনায় মুসলিম উইঘুরদের সংখ্যা নগন্য। 

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতরের এক নথিতে বলা হয়, এই সংগঠনগুলো মানবাধিকার লঙ্ঘন করেছে। সোমবার মার্কিন বাণিজ্য দফতর প্রকাশিত নথিতে বলা হয়, এই ২৮টি প্রতিষ্ঠান চীনের নিপীড়নের সঙ্গে জড়িত ছিলো। উইঘুর, কাজাখসহ অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের ওপর নজরদারি ও নিপীড়নে উন্নত প্রযুক্তি ব্যবহারের এই প্রতিষ্ঠানগুলো সহায়তা করেছিল।

যুক্তরাষ্ট্রের কালোতালিকার মধ্যে বিশ্বের অন্যতম বৃহত্তম নজরদারি সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানও রয়েছে। রয়েছে জিনজিয়াংয়ের জন নিরাপত্তা অধিদফতর।

তবে এবারই চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের জন্য এবারই প্রথম নয়। এর আগেও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের ইতিহাস রয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো জানায়, চীন অনেকদিন ধরেই উইঘুরদের ওপর নিপীড়ন চালাচ্ছে এবং আটককেন্দ্র আটক রাখছে। আর চীনের দাবি এগুলো উন্মুক্ত প্রশিক্ষণ কেন্দ্র। উগ্রবাদ মোকাবিলায় এই কেন্দ্র পরিচালিত হয়।    

/এমএইচ/
সম্পর্কিত
আহত দম্পতির পাশে না দাঁড়িয়ে আম লুটে ব্যস্ত জনতা
মাটির নিচে আস্ত এক গ্রাম!
চীনে বছরে ১ কোটি ৫০ লাখের বেশি মানুষের রক্তদান
সর্বশেষ খবর
আর্জেন্টিনার শুরু একাদশে কারা থাকবেন, দুই বিস্ময়বালক কী আজ খেলবে?
আর্জেন্টিনার শুরু একাদশে কারা থাকবেন, দুই বিস্ময়বালক কী আজ খেলবে?
রামিসা হত্যা মামলা: পেপারবুক প্রস্তুত, যেকোনও দিন ডেথ রেফারেন্সের শুনানি 
রামিসা হত্যা মামলা: পেপারবুক প্রস্তুত, যেকোনও দিন ডেথ রেফারেন্সের শুনানি 
আহত দম্পতির পাশে না দাঁড়িয়ে আম লুটে ব্যস্ত জনতা
আহত দম্পতির পাশে না দাঁড়িয়ে আম লুটে ব্যস্ত জনতা
মহাখালী-তেজগাঁও সড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, বকেয়া বেতনের দাবি
মহাখালী-তেজগাঁও সড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, বকেয়া বেতনের দাবি
সর্বাধিক পঠিত
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী