বাংলাদেশ থেকে আমদানিকৃত মাগুর প্রজাতির মাছ প্রত্যাহারের নির্দেশ যুক্তরাষ্ট্রের

ব্রজেশ উপাধ্যায়
০৯ অক্টোবর ২০১৯, ০৮:৪৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০৯:৪২

ফের বাংলাদেশ থেকে আমদানিকৃত বিপুল সংখ্যক মাগুর প্রজাতির মাছ প্রত্যাহারের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির খাদ্য নিরাপত্তা সংস্থা (এফএসআইএস)-এর সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ও মিয়ানমার থেকে আমদানিকৃত ৪০ হাজার পাউন্ড মাছের ব্যাপারে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে এর বেশিরভাগই বাংলাদেশ থেকে কেনা হয়েছিল। এ নিয়ে এফএসআইএস-এর তরফে গত জুলাই থেকে এ পর্যন্ত মোট এক লাখ ৭১ হাজার পাউন্ডেরও বেশি এ প্রজাতির মাছের ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত এলো। বাংলাদেশ থেকে আমদানিকৃত মাগুর প্রজাতির মাছ প্রত্যাহারের নির্দেশ যুক্তরাষ্ট্রের
এফএসআইএস এবং পরিদর্শন বিভাগ বলছে, বাংলাদেশ ও মিয়ানমার যুক্তরাষ্ট্রে মাগুর, বোয়াল, সিং, পাবদা ও আরও কিছু মাছ রফতানির উপযুক্ত নয়।

এখন আমদানিকৃত মাগুর প্রজাতির এসব মাছ প্রত্যাহারের নির্দেশ দেওয়ায় মূলত ক্ষতিগ্রস্ত হবে হোলসেল চেইন প্রিমিয়াম ফুড ইউএসএ নামের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মাছ, সবজি ও স্ন্যাক্সের একটি শীর্ষস্থানীয় পরিবেশক ও পাইকারি বিক্রেতা।

প্রিমিয়াম ফুডস ইউএসএ-এর ম্যানেজার কেএম চৌধুরী বলেন, আমাদের গতবারের এবং এবারের চালান জমা দিতে বলা হয়েছে। আমরা তাই করেছি।

যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাটি বলছে, এসব মাছ পুনরায় পরিদর্শনের জন্য হাজির করা হয়নি।

কলোরাডো, কানেক্টিকাট, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়েস, মিশিগান, নিউ জার্সি, নিউ ইয়র্ক ও পেনসিলভানিয়ার মতো স্থানে খুচরা বিক্রেতাদের কাছে এসব সরবরাহ করেছে প্রিমিয়াম ফুডস ইউএসএ। এখন এসব মাছ প্রত্যাহারের নোটিস দিয়ে প্রতিষ্ঠানটি বলেছে, এ মাছগুলো এখনও ভোক্তাদের ফ্রিজে থেকে যাওয়ার আশঙ্কা করছে এফএসআইএস। যারা ইতোমধ্যেই এসব মাছ কিনে ফেলেছেন তাদের প্রতি অনুরোধ তারা যেন এগুলো না খান। এগুলো ছুঁড়ে ফেলা উচিত অথবা যেখান থেকে কেনা হয়েছে সেখানে ফিরিয়ে দেওয়া উচিত।

/এমপি/
সম্পর্কিত
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
সর্বশেষ খবর
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি