৯৭ বছর বয়সে নোবেল জিতে রেকর্ড মার্কিন বিজ্ঞানীর

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৯, ১৬:১৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৬:২৪

বয়স কোনও বাধা নয়, আবারও তাই প্রমাণ করলেন মার্কিন বিজ্ঞানী জন বি গুডএনাফ। ৯৭ বছর বয়সে জয় করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল। লিথিয়াম আয়ন ব্যাটারি গবেষণায় বিশেষ অবদানের জন্য আরও দুজন বিজ্ঞানীর সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার পান এই মার্কিন বিজ্ঞানী।

রসায়নে নোবেল বিজয়ী মার্কিন বিজ্ঞানী জন গুডএনাফ

প্রতিবছর বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস বুধবার চলতি বছরের রসায়েনে নোবেল বিজয়ী তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে। এ পর্যন্ত ১৮১ জনকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।   

এর আগে মার্কিন বিজ্ঞানী আর্থার আশকিন ৯৬ বছর বয়সে এই পুরস্কার পেয়ে রেকর্ড করেছিলেন। ২০০৭ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন তিনি। আর এবার তার রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি বয়সে নোবেল জয়ের রেকর্ড গড়লেন জন গুডএনাফ।

লিথিয়াম আয়ন ব্যাটারির কারণেই বহনযোগ্য ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার সহজ হচ্ছে। মোবাইল ফোন, পেসমেকার, ইলেকট্রিক কারের ব্যবহারের পথ তৈরি করেছে লিথিয়াম আয়ন ব্যাটারি। সেই অবদানের কারণেই  তাকে সম্মানিত করা হয়।

 ১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল নিজের মোট উপার্জনের ৯৪% (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। ১৯৬৮ সালে তালিকায় যুক্ত হয় অর্থনীতি। পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল। আইনসভার অনুমোদন শেষে তার উইল অনুযায়ী নোবেল ফাউন্ডেশন গঠিত হয়। তাদের ওপর দায়িত্ব বর্তায় আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থের সার্বিক তত্ত্বাবধান করা এবং নোবেল পুরস্কারের সার্বিক ব্যবস্থাপনা করা। বিজয়ী নির্বাচনের দায়িত্ব সুইডিশ অ্যাকাডেমি আর নরওয়েজিয়ান নোবেল কমিটিকে ভাগ করে দেওয়া হয়।

/এমএইচ/
সম্পর্কিত
মার্কিন বাণিজ্য সমঝোতায় গুরুত্ব পেয়েছে পোশাক খাত: তথ্য উপদেষ্টা
এরদোয়ানকে এফ-৩৫ নিয়ে সুখবর দিতে পারেন ট্রাম্প
লজ্জা নয় বুদ্ধিমত্তা, মা-বাবার ঘরে ফেরাই এখন ট্রেন্ড
সর্বশেষ খবর
দল হিসেবে অপরাধের সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
দল হিসেবে অপরাধের সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর
এনসিপির সমাবেশে বিস্ফোরণ, রিমান্ডে যুবলীগের দুই নেতাকর্মী
এনসিপির সমাবেশে বিস্ফোরণ, রিমান্ডে যুবলীগের দুই নেতাকর্মী
শেষ ষোলোতে আর্জেন্টিনা-মিসর: ক্লান্তি কাটিয়ে কারা পাবে শেষ আটের টিকিট?
শেষ ষোলোতে আর্জেন্টিনা-মিসর: ক্লান্তি কাটিয়ে কারা পাবে শেষ আটের টিকিট?
ঘরের ভেতরেও চোখে সানগ্লাস, ম্যাক্রোঁকে নিয়ে নেটিজেনদের নানা জল্পনা
ঘরের ভেতরেও চোখে সানগ্লাস, ম্যাক্রোঁকে নিয়ে নেটিজেনদের নানা জল্পনা
সর্বাধিক পঠিত
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রত্যক্ষদর্শীরা
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ
এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বিস্ফোরণ