ইরাকে শিয়াদের সুরক্ষায় ৭ হাজার সেনা মোতায়েন ইরানের

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৯, ১৭:৫৫ আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২৩:২২

ইরাকে শিয়া সম্প্রদায়ের মুসলিমদের সুরক্ষায় সাড়ে ৭ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইরান। বুধবার দেশটির এক সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে এ তথ্য জানায় ইরানি বার্তা সংস্থা মেহর।

ইরাকে শিয়াদের সুরক্ষায় ৭ হাজার সেনা মোতায়েন ইরানের

ইরাক থেকে মার্কিন সেনা চলে যাওয়ার পরে দেশটিতে শিয়া-সুন্নি বিরোধ চরম আকার ধারণ করে। দেশটির ৭০ শতাংশ শিয়া এবং ২৮ শতাংশ জনগণ সুন্নি। প্রায়ই তাদের মধ্যে সংঘাত দেখা যায়। ইরানও শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ। এর আগেও শিয়াদের সুরক্ষায় ইরাকে ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে।

ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান কারামি বলেন, আশুরার ৪০ দিন পরে আয়োজিত অনুষ্ঠান আরবা ইনে নিরাপত্তা দিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, এ অনুষ্ঠানের জন্য ১০ হাজার সেনা প্রস্তুত থাকবে। রাজপথে থাকবে সাড়ে ৭ হাজার। আর ৪ হাজার সেনা শিয়াদের সুরক্ষায় যেকোনও পরিস্থিতিতে প্রস্তুত থাকবে

সুন্নি ও শিয়া উভয় সম্পদ্রায়ের মুসলিমরাই তাদের পবিত্র গ্রন্থ কোরআন এবং নবী মুহাম্মদের অনুসারী। কিন্তু তাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছিল নবী মুহাম্মদের মৃত্যুর পরপরই- তার পরে কে মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব দেবেন, সেই প্রশ্নে মতপার্থক্যকে কেন্দ্র করে। মূল ধর্মবিশ্বাস ও রীতিনীতি অভিন্ন হলেও দুই সম্প্রদায়ের মধ্যে ধর্মতত্ত্ব, আচার-আচরণ, আইন এবং ধর্মীয় সংগঠনের ক্ষেত্রে বেশ কিছু তফাৎ আছে। তাদের নেতাদের মধ্যেও দেখা যায় একে অপরের ওপর প্রাধান্য বিস্তারের চেষ্টা।

ইরান, ইরাক, বাহরাইন, আজারবাইজান ও ইয়েমেনে শিয়ারা সংখ্যাগরিষ্ঠ। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, তুরস্ক, কাতার , লেবানন, কুয়েত, আফগানিস্তান, ভারত ও পাকিস্তানে বড় সংখ্যায় শিয়া জনগোষ্ঠী রয়েছে।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
এবার ইরানের স্থলপথ বাণিজ্যেও চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়কে কীভাবে দেখছে ইরান
সর্বশেষ খবর
ঘুষের টাকাসহ গ্রেফতার সার্ভেয়ার রিমান্ডে
ঘুষের টাকাসহ গ্রেফতার সার্ভেয়ার রিমান্ডে
পাসপোর্ট চেয়ে আবেদন: শেখ হাসিনার পাঠানো ই-মেইল নিয়ে যা জানা গেলো
পাসপোর্ট চেয়ে আবেদন: শেখ হাসিনার পাঠানো ই-মেইল নিয়ে যা জানা গেলো
খোরশেদ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
খোরশেদ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
পোল্যান্ডে গুলির ঘটনায় বন্দুকধারীর মৃত্যু, নিহত বেড়ে ৯
পোল্যান্ডে গুলির ঘটনায় বন্দুকধারীর মৃত্যু, নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?