প্রথম দিন শেষে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৯, ১৩:৫০আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৩:৫৪

পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরে শুরু হওয়া দুই দেশের বাণিজ্য যুদ্ধ নিরসনে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও চীন। বৃহস্পতিবার ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের প্রথম দিনের আলোচনা শেষে ইতিবাচক অগ্রগতির আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা শেষে তিনি সাংবাদিকদের বলেন, চীনের সঙ্গে আমাদের খুব, খুব ভালো দরকষাকষি হয়েছে। শুক্রবার হোয়াইট হাউসে চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হে’র সঙ্গে সরাসরি সাক্ষাতের কথা রয়েছে তার। ওয়াশিংটনে প্রথম দিনের আলোচনা শেষে চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হে

দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে মানবাধিকার নিয়ে উদ্বেগ জানিয়ে সম্প্রতি চীনের ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর  নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এনিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বৃহস্পতিবার আলোচনা শুরু হয়।

যুক্তরাষ্ট্রের রাজস্ব মন্ত্রী স্টিভেন ম্নুচিন ও বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথিজার চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হে ও অন্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রথম দিনের আলোচনার বিষয়ে লিউ হে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, বাণিজ্যিক ভারসাম্য, বাজারে প্রবেশযোগ্যতা ও বিনিয়োগকারীদের সুরক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করার আকাঙ্ক্ষা নিয়ে চীনা পক্ষ দায়বদ্ধতা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছে।

বৈঠকের বিষয়ে কর্মকর্তারা ইতিবাচক কথা বললেও অনেকেই তাতে আশাবাদী হতে পারছেন না। চীন সরকারের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা আইনার তানজেন বলেন, ‘আমার মনে হয় বাণিজ্যিক যুদ্ধে সাময়িক বিরতি চাইছে চীন’। তিনি বলেন, এই মুহূর্তে সেখানে বড় ধরনের কোনও অগ্রগতি হবে কিনা তা স্পষ্ট নয়। বেইজিং-এর পরিকল্পনা হলো ওয়াশিংটনে তৈরি করা কোনও চীনা নীতি তারা মেনে নেবে না।

/জেজে/
সম্পর্কিত
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
সর্বশেষ খবর
চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা: অভিযোগ গঠন আদেশ পুনর্বিবেচনা আবেদনের শুনানি ২১ সেপ্টেম্বর
চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা: অভিযোগ গঠন আদেশ পুনর্বিবেচনা আবেদনের শুনানি ২১ সেপ্টেম্বর
হঠাৎ এমন বিষণ্ণ দীপা খন্দকার, কী ঘটেছে তার জীবনে
হঠাৎ এমন বিষণ্ণ দীপা খন্দকার, কী ঘটেছে তার জীবনে
যাত্রাবাড়ী থানার দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট
যাত্রাবাড়ী থানার দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট
মানবতাবিরোধী অপরাধের মামলা: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় মঙ্গলবার
মানবতাবিরোধী অপরাধের মামলা: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় মঙ্গলবার
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার