সন্ত্রাস ও উগ্রবাদ দমনে সম্মত মোদি- জিনপিং

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৯, ০৯:০৮ আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ০৯:১৪

বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরালো করাসহ নানা ইস্যুতে প্রায় আড়াই ঘণ্টা আলাপ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ভারতের মামাল্লাপুরাম শহরে নৈশ ভোজের সময় এই আলোচনায় অংশ নেন তারা। দুই নেতা নিজ নিজ দেশে ধর্মীয়, জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র অক্ষুন্ন রেখে সন্ত্রাস ও উগ্রবাদ দমনে একমত হন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু। সন্ত্রাস ও উগ্রবাদ দমনে সম্মত মোদি- জিনপিং

দুই দিনের অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিতে শুক্রবার তামিলনাড়ুর মামাল্লাপুরাম শহরে পৌঁছান চীনের প্রেসিডেন্ট শি জিনিপিং। চেন্নাই বিমানবন্দরে অবতরণের পরে তাকে স্বাগত জানান তামিলনাড়ুর রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও চীনের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানানো হয়। পরে চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

রাতে শি জিনপিং-এর সম্মানে নৈশ ভোজ আয়োজন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় মোদি- জিনপিং-এর আড়াই ঘণ্টা আলোচনা করেন। পরে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে। তিনি জানান, নির্ধারিত সূচির বাইরেও বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন দুই নেতা। বিশেষ করে বাণিজ্য ঘাটতি ও ভারসাম্যহীন বাণিজ্য নিয়ে আলোচনা করেন তারা।

গোখলে জানান, অনানুষ্ঠানিক বৈঠকের চমৎকার আয়োজনের জন্য তামিল নাড়ু সরকারের প্রশংসা করেন দুই নেতা। চেন্নাই বিমানবন্দরে পাওয়া অভ্যর্থনায় আপ্লুত হওয়ার কথা মোদিকে জানিয়েছেন জিনপিং।

এছাড়া দুই নেতার আলোচনায় পল্লভা ও চোলা সাম্রাজ্যের আমলে তামিল নাড়ু ও চীনের ফুজিয়ান প্রদেশের উপকূলীয় শহর কুয়ানঝোও এর মধ্যকার ঐতিহাসিক ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়টিও উঠে আসে। চীনের ওই শহরে সম্প্রতি খুঁজে পাওয়া  ১২শ শতাব্দীর এক মন্দিরে তামিল ব্যবসায়ীদের নির্মানের ছাপ পাওয়া গেছে। এই এলাকায় আরও অনুসন্ধান চালাতে একমত হন জিনিপং-মোদি।  

/জেজে/
সম্পর্কিত
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
সর্বশেষ খবর
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
প্রবীণদের প্রতি দায় ও ভালোবাসার সংস্কৃতি গড়ে তুলি
বিশ্ব প্রবীণ দিবস প্রবীণদের প্রতি দায় ও ভালোবাসার সংস্কৃতি গড়ে তুলি
কোচের সিদ্ধান্তে ক্ষুব্ধ? জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো
কোচের সিদ্ধান্তে ক্ষুব্ধ? জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ