বিবিসির অনুপ্রেরণীয় ১০০ নারীর তালিকায় গ্রেটা

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৯, ১৯:৪৮ আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৯:৪৯

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির করা অনুপ্রেরণীয় ১০০ নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন সুইডিশ বংশোদ্ভূত দুনিয়া কাঁপানো জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গ।  বুধবার নিজেদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

বিবিসির অনুপ্রেরণীয় ১০০ নারীর তালিকায় গ্রেটা

প্রতিবছরই এই তালিকা তৈরি করে বিবিসি। চলতি বছর  এই তালিকায় গ্রেটা ছাড়াও জায়গা পেয়েছেন কাশ্মিরের মানবাধিকার কর্মী পারভীনা আহাঙ্গার, ইরানি অ্যাথলেট কিমিয়া আলিয়াজেদ। এছাড়া রয়েছেন এক রোহিঙ্গা নারীও। গত বছর এই তালিকায় জায়গায় হয়েছিলো বাংলাদেশি নারী সীমা সরকারের।

জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকার দাবিতে ২০১৮ সালে সুইডেনের পার্লামেন্টের বাইরে অবস্থান নেওয়া শুরু করে স্কুল শিক্ষার্থী গ্রেটা থানবার্গ। তার এই অবস্থানের মধ্য দিয়ে দুনিয়াজুড়ে বেগবান হয় জলবায়ু আন্দোলন। তার প্রতি সমর্থন জানিয়ে বিশ্বের নানা প্রান্তে এই আন্দোলনে শামিল হয় লাখ লাখ মানুষ। গত সপ্তাহে জাতিসংঘ আয়োজিত এক সম্মেলনে জলবায়ু পরিবর্তনরোধে বিশ্বনেতারা যথাযথ ভূমিকা রাখছেন না অভিযোগ করে তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন এই জলবায়ুকর্মী।  

এর আগে নোবেল পুরস্কারের বিকল্প হিসেবে পরিচিত সুইডেনের ‘রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড’ পেয়েছেন গ্রেটা। এছাড়া অ্যামনেস্টির শীর্ষ সম্মানও পেয়েছেন এই জলবায়ুকর্মী। চলতি বছর নোবেল পুরস্কারের তালিকাতেও তার নাম শোনা যাচ্ছিলো বেশ জোরেশোরেই।

/এমএইচ/
সম্পর্কিত
গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশকে বহিষ্কার করছে যুক্তরাজ্য
৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম
রাশিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৯
সর্বশেষ খবর
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের গোলাম মোর্তোজাকে নিয়োগ
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে ফের গোলাম মোর্তোজাকে নিয়োগ
নো বল আর ক্যাচ মিসেই হার, স্বীকার করলেন শান্ত
নো বল আর ক্যাচ মিসেই হার, স্বীকার করলেন শান্ত
সারা দেশে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ
সারা দেশে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ
রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে: সাইফুল হক
রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে: সাইফুল হক
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা