তুরস্কের সিরিয়া অভিযানে বিষাক্ত ফসফরাস ব্যবহারের আলামত

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৯, ১৪:৩৬ আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৪:৪৫

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের অভিযানে রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়ে থাকতে পারে বলে অভিযোগ তুলেছে কুর্দিস রেড ক্রিসেন্ট। ওই অঞ্চলে তুরস্ক ও তাদের সমর্থিত বাহিনীগুলোর সঙ্গে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) সংঘাতের সময়ে বেসামরিক মানুষ রাসায়নিক অস্ত্রে আক্রান্ত হয়ে থাকতে পারে অভিযোগ করেছে সংস্থাটি। একজন ব্রিটিশ বিশেষজ্ঞ গার্ডিয়ানকে ইঙ্গিত দিয়েছেন, অভিযানে আক্রান্ত ব্যক্তির শরীরে বিষাক্ত ফসফরাসের আলামত মিলেছে। তুরস্কের সিরিয়া অভিযানে বিষাক্ত ফসফরাস ব্যবহারের আলামত

গত ৯ অক্টোবর তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। আঙ্কারা বলছে,তুরস্কে আশ্রয় নেওয়া ২০ লাখেরও বেশি শরণার্থীকে পুনর্বাসনের জন্য সেখানে তারা একটি ‘নিরাপদ অঞ্চল’ গড়ে তুলতে চায়। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর পাঁচদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তুরস্ক।

তুরস্কের ওই অভিযানে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রথম সামনে আনে মার্কিন সংবাদমাধ্যম ফরেন পলিসি। কুর্দিস রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে বলা হয়, তুর্কি অভিযানে ছয় ব্যক্তি ‘অজ্ঞাত অস্ত্রে’ আক্রান্ত হয়েছে। ওই ঘটনা তদন্তের কথা জানায় সংস্থাটি। টাইমস অব লন্ডনের খবরে বলা হয়, সংঘাত কবলিত রাস আল আইন শহরের কাছে তাল তামির শহরের এক হাসপাতালে ১৩ বছর বয়সী এক ছেলে শিশু মারাত্মক রকম পুড়ে গেছে। এতে মনে হচ্ছে বিতর্কিত রাসায়নিক অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর কোনও কিছুতে পুড়ে গেছে সে। কুর্দিস রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে, ‘ওই শিশুটি সেকেন্ড ও থার্ড ডিগ্রি পর্যন্ত পুড়েছে। তবে এক্ষেত্রে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে নিশ্চিত নই কিন্তু আন্তর্জাতিক সহযোগিদের সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখছি।’

যুক্তরাজ্যের রাসায়নিক, জীবাণু, তেজস্ক্রিয় ও পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ হামিশ ডে ব্রেট্টন গর্ডন জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির ছবি সাদা ফসফরাস ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধকালীন সময়ে বিশ্বজুড়ে বৈধভাবে এই অস্ত্র ব্যবহার হয়ে আসছে। এটি ব্যবহার করে রাতের বেলা কোনও এলাকাকে আলোকিত করা যায় আবার বেলায় সেনাবাহিনীকে ধোঁয়ার আড়ালে রাখা যায়। তবে বেসামরিক নাগরিকদের ওপর এর ব্যবহার নিষিদ্ধ। কারণ এতে চামড়ায় মারাত্মক ক্ষত ও তীব্র যন্ত্রণা হতে পারে। দ্য বেট্টন গর্ডন বলেন, এটা মারাত্মক অস্ত্র আর সিরিয়ার গৃহযুদ্ধে এটি অহরহ ব্যবহার হয়েছে, দুর্ভাগ্যক্রমে ক্রমেই এর ব্যবহার সাধারণ হয়ে এসেছে।

২০১৭ সালে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে হোয়াইট ফসফরাস ব্যবহারের বেশ কয়েকটি অভিযোগ ওঠে। তবে এতে বেসামরিক আক্রান্তের বিষয়টি স্পষ্ট নয়।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সৌদির তেল শোধনাগার ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
সর্বশেষ খবর
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূল হোতা গ্রেফতার
শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূল হোতা গ্রেফতার
অন্ধ্র উপকূলের কাছাকাছি ‘অর্ণব’, ৪ রাজ্যে সতর্কতা
অন্ধ্র উপকূলের কাছাকাছি ‘অর্ণব’, ৪ রাজ্যে সতর্কতা
মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে চার্জ গঠন এ সপ্তাহেই
মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে চার্জ গঠন এ সপ্তাহেই
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি