কুর্দিদের ‘মাথা ভেঙে ফেলার’ হুঁশিয়ারি এরদোয়ানের

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৯, ০২:১৮ আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৭:০২

সিরিয়ার উত্তরাঞ্চল থেকে কুর্দিরা সরে না গেলে তাদের ‘মাথা ভেঙে ফেলা’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, যুদ্ধবিরতির পর কুর্দিরা সরে না গেলে তাদের আমরা যেখানে কাজ রেখেছিলাম সেখান থেকে আবার শুরু করবো এবং তাদের ‘মাথা ভেঙে ফেলবো।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান

২০১৯ সালের ৯ অক্টোবর তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-কে তুরস্কে পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকের পর পেন্স জানান, যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তুরস্ক। তবে সেটা মাত্র পাঁচদিনের জন্য।

তবে শনিবার দুই পক্ষের বিরুদ্ধেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, কুর্দিরা বিগত ৩৬ ঘণ্টায় ১৪ বার হামলা চালিয়েছে। তবে তুরস্ক যুদ্ধবিরতি মেনে চলছে বলে দাবি করেন তারা।

সামনের সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার কথা রয়েছে এরদোয়ানের। তুর্কি প্রেসিডেন্ট বলেন, যদি আলোচনায় কোনও সমাধান বের হয়ে না আসে তবে তাদের নিজেদের পরিকল্পনাই বাস্তবায়ন করবে তারা।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত, ফ্লাইট চলাচল বন্ধ
রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণে ২ বাংলাদেশির মৃত্যু, হতাহত অনেকে
শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইকে ‘কট্টর বর্ণবাদী ও দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য নেতানিয়াহুর
সর্বশেষ খবর
যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জকসুর বিক্ষোভ
যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জকসুর বিক্ষোভ
চুয়েটে ভারপ্রাপ্ত উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান করলো শিক্ষার্থীরা
চুয়েটে ভারপ্রাপ্ত উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান করলো শিক্ষার্থীরা
টিভিতে আজকের খেলা (১১ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১১ অক্টোবর, ২০২৬)
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত, ফ্লাইট চলাচল বন্ধ
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত, ফ্লাইট চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?