মহারাষ্ট্র ও হারিয়ানায় ক্ষমতায় থাকছে বিজেপি: বুথ ফেরত জরিপ

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৯, ১৯:৫০আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৯:৫১

ভারতের মহারাষ্ট্র ও হারিয়ানায় রাজ্য সরকার গঠন যাচ্ছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মে মাসে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম বিধানসভা নির্বাচনে বিজেপির এগিয়ে থাকার কথা জানা গেছে বুথ ফেরত জরিপে। সোমবার ভোটগ্রহণ শেষে বিভিন্ন বুথ ফেরত জরিপ বিশ্লেষণ করে এনডিটিভির এক প্রতিবেদনে এমন আভাস দেওয়া হয়েছে।

মহারাষ্ট্র ও হারিয়ানায় ক্ষমতায় থাকছে বিজেপি: বুথ ফেরত জরিপ

বুথ ফেরত জরিপ অনুসারে, মহারাষ্ট্রে ক্ষমতায় আবারও আসছে বিজেপি-শিব সেনা জোট। আর হারিয়ানায় এককভাবেই রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে বিজেপি-শিব সেনা জোট পেতে পারে ২১১ টি আসন। আর কংগ্রেস-এনসিপি ৬৪ আসন পেতে পারে।

হারিয়ানাতে বিজেপি ৯০টি আসনের মধ্যে জয়ী হতে পারে ৬৬ আসনে। এই রাজ্যে কংগ্রেস পেতে পারে ১৪টি আসন।

বৃহস্পতিবার ভোটের ফল প্রকাশ করা হবে।

ক্ষমতাসীন বিজেপি নির্বাচনের প্রচারণায় জাতীয় নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে প্রচারণা চালিয়েছে। বিশেষ করে জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার  বাতিলে বিজেপি সরকারের কৃতিত্ব তুলে ধরা হয়েছে পুরো প্রচারণায়।

প্রচারণায় বিরোধীরা মনোযোগ অর্থনৈতিক মন্দার দিকে ধাবিত করার চেষ্টা করেছে। কিন্তু বুথ ফেরত জরিপ অনুসারে, বিরোধীদের প্রচারণা খুব কাজে আসেনি।

/এএ/
সম্পর্কিত
নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ১৫ কিমি ধাওয়া, রড-লাঠি নিয়ে হামলা
বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্তে আটক, কে এই কথিত মার্কিন সেনা
চিনে নিন ভারতের ‘সমোসা রাজধানী’
সর্বশেষ খবর
কেন ‘ফার্মের মুরগি’ স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা?
কেন ‘ফার্মের মুরগি’ স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা?
আক্রমণ, রক্ষণ আর গোলকিপিংয়ের শীর্ষে নেই কোনো আর্জেন্টাইন
আক্রমণ, রক্ষণ আর গোলকিপিংয়ের শীর্ষে নেই কোনো আর্জেন্টাইন
সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ
সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ
পরীক্ষা কেন দুই-একদিন পেছানো গেল না, শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন
পরীক্ষা কেন দুই-একদিন পেছানো গেল না, শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন
সর্বাধিক পঠিত
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট