ব্রেক্সিট চুক্তি নিয়ে নতুন ভোটাভুটি নাকচ করলেন ব্রিটিশ স্পিকার

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৯, ০৩:৪৬আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০৩:৪৭

খসড়া ব্রেক্সিট চুক্তির ওপর নতুন করে ভোটাভুটি আয়োজন করতে সরকারের একটি অনুরোধ বাতিল করে দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার জন বার্কো। গত শনিবার ওই খসড়া চুক্তিটি পার্লামেন্টে উপস্থাপন করা হলে ভোটাভুটিতে তা পেছানোর পক্ষে রায় দেন আইনপ্রণেতারা। সোমবার নতুন করে ওই চুক্তির ওপর হ্যা-না ভোট আয়োজনের আবেদন জানায় সরকার। তবে স্পিকার তা বাতিল করে দেন স্পিকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্পিকারের এই সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার। যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার জন বার্কো

ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে চলতি বছরের গত মে মাসে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি সরে দাঁড়ানোর পর ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হন কট্টর ব্রেক্সিটপন্থী কনজারভেটিভ নেতা বরিস জনসন। নির্বাচিত হওয়ার পর আগামী ৩১ অক্টোবর নির্ধারিত সময়ের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। প্রয়োজনে চুক্তিবিহীন ব্রেক্সিটেরও ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি। তবে দীর্ঘ আলোচনা আর নানা নাটকীয়তার পর গত ১৭ অক্টোবর চুক্তির ব্যাপারে ইইউ-এর সঙ্গে সমঝোতায় পৌঁছায় বরিস জনসনের সরকার। গত শনিবার ব্রেক্সিট বাস্তবায়ন পেছানোর পক্ষে রায় দেন ব্রিটিশ পার্লামেন্ট।

সোমবার খসড়া ওই চুক্তিটি নিয়ে নতুন ভোটাভুটির আবেদন জানায় জনসন সরকার। তবে স্পিকার জন বার্কো বলেন, পুনরায় এটি নিয়ে ভোটাভুটি হবে পুনরাবৃত্তিমূলক ও অস্বাভাবিক।

স্পিকারের সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছে ব্রিটিশ সরকার। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘ব্রিটিশ জনগনের ইচ্ছার প্রতিফলন ঘটানোর একটি সুযোগ আবারও বাতিল করে দিলেন  স্পিকার’। তবে চুক্তি বাস্তবায়নে প্রয়োজনীয় আইন প্রবর্তনের কাজ এগিয়ে নেওয়া হবে বলে জানান ওই মুখপাত্র।



/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
বার্নহামের হস্তক্ষেপে দ্রুত আইএলআর পেতে পারেন ১৬ লাখ অভিবাসী
সর্বশেষ খবর
কাটেনি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
কাটেনি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
শাহজালালে ভিজছে আমদানি পণ্য, ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা
শাহজালালে ভিজছে আমদানি পণ্য, ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা
বৃষ্টি-জলাবদ্ধতায় নিম্নআয়ের মানুষের জীবিকা সংকটে
বৃষ্টি-জলাবদ্ধতায় নিম্নআয়ের মানুষের জীবিকা সংকটে
নির্বাচনি কমিটি নিয়ে বিরোধ, রাজশাহীতে বাস চলাচল বন্ধ
নির্বাচনি কমিটি নিয়ে বিরোধ, রাজশাহীতে বাস চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান