কানাডায় সাধারণ নির্বাচনের ভোটগণনা শুরু

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৯, ০৮:৫২আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৩:০৬

কানাডায় সাধারণ নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে।  সোমবার অনুষ্ঠিত দেশটির ৪৩তম সাধারণ নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং কনজারভেটিভ পার্টি অব কানাডা-র নেতা অ্যান্ড্রু শির-এর মধ্যে। নির্বাচন পূর্ব জনমত জরিপে অ্যান্ড্রু শির-এর এগিয়ে থাকার পূর্বাভাস দেওয়া হলেও হাল ছাড়তে রাজি নন লিবারেল পার্টি অব কানাডা-র নেতা জাস্টিন ট্রুডো। কানাডায় সাধারণ নির্বাচনের ভোটগণনা শুরু
হাতে ব্যালট গণনার কারণে ফল প্রকাশে কিছুটা সময় লাগতে পারে। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় সোমবার রাতে বা মঙ্গলবার সকালের মধ্যে ফল জানা যাবে।

এবারের নির্বাচনে জয় পেলে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করবেন জাস্টিন ট্রুডো। অন্যথায় প্রধানমন্ত্রীর আবাসিক দফতর ২৪ সাসেক্স ড্রাইভ-এ অভিষেক হবে রক্ষণশীল রাজনীতিক অ্যান্ড্রু শির-এর।

পাঁচ সপ্তাহের নির্বাচনি প্রচারণা শেষে সোমবার হাউস অব কমন্সের ৩৩৮ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এককভাবে সরকার গঠনে প্রয়োজন ১৭০টি আসন।

১০টি প্রদেশ নিয়ে গঠিত কানাডা আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। প্রায় চার কোটি মানুষের দেশটিতে এবারের নির্বাচনে অংশ মোট ছয়টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। দলগুলো হচ্ছে লিবারেল, কনজারভেটিভ, নিউ ডেমোক্রেটিক, ব্লক কুবেকুয়া, গ্রিন ও পিপলস পার্টি অব কানাডা। নির্বাচন পূর্ব জরিপে কনজারভেটিভ পার্টি-র জোরালো অবস্থানের কথা বলা হলেও ভোটের পর দৃশ্যত লিবারেলদের পাল্লাই ভারী বলে প্রতীয়মান হচ্ছে।

নির্বাচনি প্রচারণায় নিজের উদার অভিবাসননীতি নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েন জাস্টিন ট্রুডো। জলবায়ু ইস্যুতেও তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার অভিযোগ উঠে। তবে অভিযোগ-পাল্টা অভিযোগ সত্ত্বেও সোমবার সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান।

/এমপি/
সম্পর্কিত
নেপোলিয়ন-হিটলারের চেয়েও নিজেকে শক্তিশালী ভাবেন ট্রাম্প
৩ কোটি টাকার বিমা পেতে নিজের পা কাটলেন যুবক, ধরা খেলেন যে ভুলে
ইরান একেবারে শেষ, ট্রাম্পের দাবি
সর্বশেষ খবর
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব
স্পেনের দুর্বলতা জানে সৌদি আরব! 
স্পেনের দুর্বলতা জানে সৌদি আরব! 
কক্সবাজার বিমানবন্দরে ৯৮২৫ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
কক্সবাজার বিমানবন্দরে ৯৮২৫ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
ঢাকা থেকে বাস টার্মিনাল স্থানান্তর ভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি বাড়াবে: আইপিডি
ঢাকা থেকে বাস টার্মিনাল স্থানান্তর ভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি বাড়াবে: আইপিডি
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস