যুক্তরাষ্ট্রের ভূমিকায় ক্ষুব্ধ ইসরায়েল

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৯, ০৬:৪২আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১৩:৫২
image

সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের প্রায় সব সেনা অপসারণের সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে সেখানে 'আইএস’র (ইসলামিক স্টেট) পুনরুত্থান ঘটার আশঙ্কা প্রকাশ করেছে তেল আবিব। ইসরায়েল মনে করছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কারণে ইরান লাভবান হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ভূমিকায় ক্ষুব্ধ ইসরায়েল

২০১৯ সালের ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। তুর্কি অভিযান ঘোষণার পর ওই অঞ্চল থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে শুরু করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেওয়াকে ‘পেছন থেকে ছুরিকাঘাত’ বলে মন্তব্য করেছে দেশটি সমর্থিত সিরিয়ায় সক্রিয় থাকা কুর্দি বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্পের রিপাবলিকান মিত্ররাও। 

এবার ট্রাম্পের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত প্রসঙ্গে ইসরায়েল বলছে, ‘যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে ব্যাপক অর্থে ইসরায়েলসহ তার মিত্র দেশগুলোর প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি সম্পর্কে প্রশ্ন উঠেছে। এর কারণে আইএস-এর পুণরুত্থান ঘটতে পারে।’ ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, ‘তেল আবিব তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরালো করছে। ইসরায়েল আশংকা করছে ট্রাম্পের এই সিদ্ধান্তের পর ইরান তেল আবিবের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে।’

/এইচকে/বিএ/
সম্পর্কিত
গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিচে আটকা শতাধিক
পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ
সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
সর্বশেষ খবর
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
এক কৃষকের বাড়িতে মিললো ১২৯ বস্তা সার, জব্দের পর সরকারি দামে বিক্রি
এক কৃষকের বাড়িতে মিললো ১২৯ বস্তা সার, জব্দের পর সরকারি দামে বিক্রি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর