রাশিয়ার সঙ্গে তুরস্কের চুক্তি ভুল পদক্ষেপ: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৯, ০৭:৫০আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১৪:০০
image

সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের আক্রমণকে 'অপ্রত্যাশিত' আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, ওই অঞ্চলের নিরাপদ জোনে রাশিয়ার সঙ্গে যৌথভাবে টহল দেওয়ার চুক্তি সম্পাদন করে তুরস্ক ভুল পথে এগুচ্ছে। ব্রাসেলস’এ ন্যাটো বৈঠকের প্রাক্কালে জার্মান মার্শাল ফান্ড’র অনুষ্ঠানে তিনি বলেন, এর মধ্য দিয়ে তুরস্ক ওয়াশিংটনকে একটি মারাত্মক পরিস্থিতির মধ্যে ফেলেছে। 

রাশিয়ার সঙ্গে তুরস্কের চুক্তি ভুল পদক্ষেপ: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

সিরিয়ার উত্তরাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তের পর পরই তুরস্কের বাহিনী সেখানে প্রবেশ করে। যুক্তরাষ্ট্র তুরস্কের ওই অভিযান থামিয়ে অস্ত্র বিরতি সম্পাদনে সাহায্য করে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তুরস্ক এই আশ্বাস দিয়েছে যে এই যুদ্ধবিরতি স্থায়ী হবে। তিনি বলেছেন, এর ফলে ওয়াশিংটন ও আঙ্কারা সরকারের ওপরর সম্প্রতি আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারবে।

ট্রাম্প বলেন, ন্যাটো মিত্র তুরস্ক এবং সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ), যারা কিনা আইএস’কে (ইসলামিক স্টেট) পরাস্ত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে গুরুত্বপূর্ণ শরিক দল ছিল, তাদের মধ্যকার লড়াই থামাতে পেরে যুক্তরাষ্ট্র একটা বড় রকমের কাজ করলো। তবে এসডিএফ মুখপাত্র মুস্তাফা বালি বৃহস্পতিবার বলেছেন, তুরস্ক সমর্থিত বাহিনী, যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে।

ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্র বিরতিকে দারুণ ফলাফল বলে বর্ণনা করেছেন, তার ঠিক একদিন আগেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান রাশিয়ার সঙ্গে একটি পৃথক চুক্তির কথা ঘোষণা করেন। ওই চুক্তি অনুযায়ী তুরস্ক এবং রাশিয়ার সেনাদের সীমান্ত এলাকায় যৌথ টহল দেবে।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
এবার ‘মন ভালো’ করবে নাইকির জুতো!
দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে তাকিয়ে অন্যদের দিকে
৩ লাখ ২৮ হাজার লেগো টুকরায় তৈরি স্পোর্টস কার, গড়লো গতির রেকর্ড
সর্বশেষ খবর
বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
মান্নান মোহাম্মদের নির্দেশনায় আসছে ‘ফোক স্টুডিও’
মান্নান মোহাম্মদের নির্দেশনায় আসছে ‘ফোক স্টুডিও’
দুই গাড়ির মাঝে পড়ে জামায়াত নেতার হাত বিচ্ছিন্ন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
দুই গাড়ির মাঝে পড়ে জামায়াত নেতার হাত বিচ্ছিন্ন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
বেনজীরকে দেশে ফেরানোর সর্বশেষ অবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে দেশে ফেরানোর সর্বশেষ অবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত