বিক্রি হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০১৯, ০৩:২৪আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১৩:২৭

বিশ্বখ্যাত ব্রিটিশ দৈনিক পত্রিক দ্য ডেইলি টেলিগ্রাফ ও তাদের রবিবারের বিশেষ সংস্করণ সানডে টেলিগ্রাফ বিক্রি হয়ে যাচ্ছে। পত্রিকাটির মালিক স্যার ফ্রেডেরিক ও স্যার ডেভিড বারলে জানান, তারা তাদের সব সম্পদ বিক্রির কথা ভাবছেন, যার মধ্যে টেলিগ্রাফ মিডিয়া গ্রুপও রয়েছে। এর আগেও টেলিগ্রাফ বিক্রির গুঞ্জন উঠেছিলো। তবে এবারের গুঞ্জন সত্যি হতে যাচ্ছে বলে আভাস দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তারা আভাস দিয়েছে, এক থেকে দেড় বছরের মধ্যে এই পত্রিকাটি বিক্রি হয়ে যাবে।

বিক্রি হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ

১৮৫৫ সালের ২৯ জুন দ্য ডেইলি টেলিগ্রাফের প্রথম সংস্করণ প্রকাশিত হয়। এইডান বারক্লে ও হাওয়ার্ড বারক্লে ভাতৃদ্বয় ২০০৪ সালে তাদের বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এই প্রতিষ্ঠানটির মালিকানা পান। এছাড়া তাদের অন্যান্য ব্যবসাওয় রয়েছে। তাদের মালিকানাধীন রিতজ হোটেলও বিক্রির জন্য বাজারে দরদাম চলছে। 
১৭ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, বিগত বছরের অর্থবছরের চেয়ে এবার লাভের পরিমাণ কমে গেছে ৯৪ শতাংশ। এমন সময় পত্রিকাটি বিক্রি করে দেওয়া হবে বলে খবর ছড়িয়ে পড়লো। খবরটি প্রথম সামনে এনেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তারা জানিয়েছে, বিগত বছরগুলো টেলিগ্রাফের সার্কুলেশন কমে দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজারে। আর সানডে টেলিগ্রাফের ২ লাখা ৪৪ হাজার ৩৫১ কপিতে।

সংশ্লিষ্ট এক সূত্রকে উদ্ধৃত করে বিবিসি জানায়, আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে বিক্রি করা হতে পারে টেলিগ্রাফ। এখনও কোনও পরামর্শক নিয়োগ দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে, বারক্লে ভাতৃদ্বয়ের সম্পদের মধ্যে টেলিগ্রাফই আগে বিক্রি হবে। 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
প্রিন্সেস ডায়ানার সেই অসম্পূর্ণ হিরা-মুক্তার গয়না সেট কোথায়
কেন দেশ রক্ষায় অস্ত্র ধরতে নারাজ ৯৪ শতাংশ ব্রিটিশ
কেন একাকী থাকার পথে হাঁটছেন নারীরা
সর্বশেষ খবর
সম্পর্কের নতুন চাবিকাঠি ‘স্বাধীনতা’
সম্পর্কের নতুন চাবিকাঠি ‘স্বাধীনতা’
সরোয়ার আলমগীর সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন কিনা, জানা যাবে বুধবার
সরোয়ার আলমগীর সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন কিনা, জানা যাবে বুধবার
বিজয়-রজনীকান্তের পর এবার কি রাজনীতিতে পা রাখছেন ধানুশ?
বিজয়-রজনীকান্তের পর এবার কি রাজনীতিতে পা রাখছেন ধানুশ?
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি