চাকা খুলে যাওয়ায় কেনিয়ায় যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০১৯, ০৩:৫৫আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০৩:৫৫

উড্ডয়নের সময় একটি চাকা খুলে যাওয়ায় কেনিয়ার এলদোরেট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছে একটি যাত্রীবাহী বিমান। সোমবার সকালে কেনিয়ার অভ্যন্তরীণ বিমান সংস্থা সিলভারস্টোন এয়ারের একটি বিমানে এই ঘটনা সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয় আর বিমানটি নিরাপদে অবতরণ করে। চাকা খুলে যাওয়ায় কেনিয়ায় যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ

অক্টোবরের শুরুতে সিলভারস্টোন এয়ারের আরেকটি বিমান ৫৫ জন যাত্রী নিয়ে নাইরোবির একটি বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে। ওই ঘটনায় কয়েক জন যাত্রী আহত হয়।

সোমবার সকালে সিলভারস্টোন এয়ারের বিমানটি কেনিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের লোদওয়ার থেকে রাজধানী নাইরোবির উদ্দেশে রওনা দেওয়ার পর জরুরি অবতরণে বাধ্য হয়। পরে বিমানটির যাত্রীদের অন্য একটি বিমানে করে নাইরোবি পৌঁছে দেওয়া হয়।

তবে বিমানটিতে কতোজন যাত্রী ছিলেন তা জানাতে অস্বীকৃতি জানান সিলভারস্টোন এয়ারের এক মুখপাত্র। তিনি জানান, এই ঘটনায় তদন্ত চালাচ্ছে তাদের বিমানসংস্থা।

সোমবারের জরুরি অবতরণের পর সিলভারস্টোন এয়ারের বিমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেনিয়ার বহু নাগরিক। তাদের অভিযোগ, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলা করছে।

কেনিয়ার সিভিল এভিয়েশন অথরিটির (কেসিএএ) মহাপরিচালক জিলবার্ট কিবে বলেছেন, তারা সিলভারস্টোন এয়ারকে নিরীক্ষণ করছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কেনিয়ার আকাশসীমা নিরাপদ ও সুরক্ষিত তারা বদ্ধপরিকর। এছাড়া নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানোর আগে ধৈর্য্য ধারণের আহ্বান জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কী, কেন, কীভাবেউত্তর আফ্রিকায় কেন স্পেনের ‘ছিটমহল’
সেউতা সম্পর্কে যা জানা গেলো
সর্বশেষ খবর
শাহজালাল বিমানবন্দরে প্রবেশে কড়াকডি, যে কেউ প্রবেশ করতে পারবে না
শাহজালাল বিমানবন্দরে প্রবেশে কড়াকডি, যে কেউ প্রবেশ করতে পারবে না
ঢাকায় প্রাইভেটে প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী 
ঢাকায় প্রাইভেটে প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী 
তনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
তনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
ঘরে মাকড়সার বাসা? এই দুর্দান্ত টিপসেই মিলবে সমাধান
ঘরে মাকড়সার বাসা? এই দুর্দান্ত টিপসেই মিলবে সমাধান
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ