ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটির পাশেই ক্ষেপণাস্ত্রের সন্ধান!

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০১৯, ১০:০৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১০:০৮

ইরাকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির পাশেই একটি ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে। মঙ্গলবার ইরাকের প্রতিরক্ষামন্ত্রী নাজাহ আল শাম্মারি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঘাঁটিটি রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটির পাশেই ক্ষেপণাস্ত্রের সন্ধান!
এ ঘটনায় আর্মি এভিয়েশন কমান্ডার এবং প্রতিরক্ষা দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তাইজি নামের যুক্তরাষ্ট্রের ওই সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন ইরাকি প্রতিরক্ষামন্ত্রী।

এক বিবৃতিতে তিনি বলেন, ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল রয়েছে। সেখানে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘাঁটিতে থাকা সবার নিরাপত্তার জন্য সতর্কতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন শাম্মারি।

ইরাকজুড়ে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই মার্কিন ঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্রের সন্ধান মিললো। বিক্ষোভে ইতোমধ্যেই নিহত হয়েছেন দুই শতাধিক মানুষ। আহত হয়েছেন আরও কয়েক হাজার। বিক্ষোভ মোকাবিলায় বাগদাদে সোমবার থেকে কারফিউ জারি করেছে। ইরাক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় মধ্যরাত থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে এবং পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত এ অবস্থা চলবে।

এদিকে ইরাকের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে এবং প্রেস টিভি-র খবরে বলা হয়েছে, বাগদাদের উত্তরে মার্কিন সামরিক ঘাঁটিতে তিনটি মর্টারের গোলা আঘাত হেনেছে। তবে মূল ধারার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে এমন কোনও খবর পাওয়া যায়নি।

পার্স টুডে জানিয়েছে, তাইজি সামরিক ঘাঁটির ভেতরে দুটি গোলা বিস্ফোরিত হয়। একটি গোলা ঘাঁটির বাইরে পড়ে। সেটি বিস্ফোরিত হয়নি।

/এমপি/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
সর্বশেষ খবর
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন