এক বছরে সাড়ে তিন কোটি সাইবার হামলা নস্যাৎ!

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৯, ০৯:৪৭ আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০৯:৪৯

এক বছরে সাড়ে তিন কোটি সাইবার হামলা নস্যাতের দাবি করেছে ইরান। মঙ্গলবার দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক মন্ত্রী জাওয়াদ আজারি জারোমি এমন দাবি করেছেন। এক বছরে সাড়ে তিন কোটি সাইবার হামলা নস্যাৎ!
কাতারের রাজধানী দোহায় মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে ইরানি মন্ত্রী জানান, ২০১৮ সালে তার দেশকে এসব সাইবার হামলা মোকাবিলা করতে হয়েছে।

ইরানের আইসিটি মন্ত্রী বলেন, সাইবার হুমকি বর্তমানে মানুষের নিরাপত্তা এবং  জীবনযাপনের সঙ্গে জড়িত বিস্তৃত সেবা তৎপরতাকে বিপদগ্রস্ত করে দিয়েছে।

তিনি বলেন, বিশ্বের সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানে বহুপক্ষীয় প্রক্রিয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু একক আধিপত্যকামী মনোভাব এবং নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সাইবার দুনিয়ার নিরাপত্তায় হুমকি তৈরি করা হয়েছে।

সাইবার হামলার হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক তৎপরতার ক্ষেত্রে কার্যকর ভূমিকা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন ইরানি মন্ত্রী।

দোহায় অনুষ্ঠিত এ বৈঠকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারী, বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধি এবং সুশীল সমাজের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ইয়েমেনে রাশিয়ার ‘ডাবল গেম’
চলন্ত গাড়িতে ঝুললেন ৫০০ মিটার, শেষ পর্যন্ত পৌনে চার কোটির স্বর্ণ উদ্ধার করলেন পুলিশ কর্মকর্তা
চীনের সর্ববৃহৎ উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
সর্বশেষ খবর
সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকায় দখল-চাঁদাবাজির অভিযোগ
সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকায় দখল-চাঁদাবাজির অভিযোগ
মহাপ্রলয় ঘনিয়ে এসেছে, আগের ভুয়া বয়ানের পর ফের নতুন তারিখ দিলেন দ. আফ্রিকার যাজক
মহাপ্রলয় ঘনিয়ে এসেছে, আগের ভুয়া বয়ানের পর ফের নতুন তারিখ দিলেন দ. আফ্রিকার যাজক
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি প্রশ্ন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি প্রশ্ন
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান বাণিজ্যমন্ত্রী
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের