মালিতে সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার আইএস-এর

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৯, ০৮:৫৬ আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১১:০০

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসী হামলায় অর্ধশত সেনাসদস্য নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। শুক্রবারের (১ নভেম্বর) ওই হামলায় মালির ৪৯ সেনাসদস্য নিহত হয়। পরে আহত অবস্থায় মারা যান আরও এক ফরাসি সেনা। শনিবার এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে আইএস। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি। মালিতে সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার আইএস-এর
জঙ্গিদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে দেওয়া পোস্টে আইএস দাবি করে, তাদের কথিত খিলাফতের সেনারা মালির সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এর আগে মালির যোগাযোগমন্ত্রী ইয়াইয়া সানগারে জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় একটি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় অর্ধশত সেনাসদস্য নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সামরিক বাহিনী এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার শেষ রাতের ওই জঙ্গি হামলার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। মানেকা অঞ্চলে ওই ল্যান্ডমাইন (মাটিতে পুঁতে রাখা বিস্ফোরক) হামলার তদন্ত চলছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর মধ্যাঞ্চলীয় মালিতে দুটি সেনা ঘাঁটিতে সমন্বিত হামলায় ৩৮ জন সেনাসদস্য নিহত হয়। ওই অঞ্চলে ফরাসি বাহিনী ও অন্যান্য বাহিনীর উপস্থিতি এবং সরকারের নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

মালির উত্তরাঞ্চল বহুদিন ধরেই অস্থিতিশীল। ২০১২ সালে সেখানকার বহু এলাকা দখল করে নেয় আল-কায়েদা সমর্থিত গোষ্ঠী। এতে করে ওই এলাকার বিদ্রোহী গোষ্ঠী তুয়ারেগ কোণঠাসা হয়ে পড়ে। ২০১৩ সালের জানুয়ারিতে ফ্রান্সের নেতৃত্বাধীন পাঁচ জাতির বাহিনী (জি-ফাইভ সাহেল নামে পরিচিত) অভিযান চালিয়ে আল কায়েদাকে উৎখাতের ঘোষণা দিলেও অঞ্চলটিতে এখনও তাদের প্রভাব রয়েছে বলে মনে করা হয়। তবে এরমধ্যেই সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিলো জঙ্গিগোষ্ঠী আইএস। যদিও এখনও পর্যন্ত তাদের দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

/এমপি/
সম্পর্কিত
পারমাণবিক পদ্ধতি প্রয়োগে ধানের ফলন দ্বিগুণ, নতুন ৮ জাত উদ্ভাবন বুরকিনা ফাসোর
লিবিয়ার রাজনৈতিক অচলাবস্থা দ্রুত নিরসনের আহ্বান চীনের
সুদানে ড্রোন হামলায় চার শিশুসহ ২৬ নারী নিহত
সর্বশেষ খবর
কবে ক্ষমতা ছাড়বেন জানালেন মিসরের প্রেসিডেন্ট
কবে ক্ষমতা ছাড়বেন জানালেন মিসরের প্রেসিডেন্ট
দুর্গাপূজায় নিরাপত্তায় সাড়ে ৬ হাজার এসআরবি সদস্য
দুর্গাপূজায় নিরাপত্তায় সাড়ে ৬ হাজার এসআরবি সদস্য
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান