উগান্ডায় সাংবাদিকদের বিক্ষোভে পুলিশের টিয়ার গ্যাস

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৯, ১৯:৩৯আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৯:৪২

উগান্ডার রাজধানী কাম্পালাতে সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। সোমবার আয়োজিত এই বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠেছে। এসময় পাঁচ সাংবাদিককে গ্রেফতার করা হলেও পরে তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

উগান্ডায় সাংবাদিকদের বিক্ষোভে পুলিশের টিয়ার গ্যাস

গত সপ্তাহে মাকিরি ইউনিভার্সিটিতে ১৫ শতাংশ টিউশন বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের খবর সংগ্রহে নিয়োজিত কয়েকজন সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদে সোমবারের বিক্ষোভ আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা সাংবাদিকদের মারধর ও গ্রেফতারের বিষয়ে যথাযথ তদন্তের দাবি জানান। এছাড়া এ পর্যন্ত সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশি নৃশংসতার তদন্তেরও দাবি তুলেন তারা।

সোমবার বিক্ষোভকারীরা মিছিল নিয়ে পুলিশ সদর দফতরে স্মারক লিপি নিয়ে যেতে চাইছিলেন। কিন্তু মাঝপথে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সাংবাদিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে।

বিবিসি জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত সাংবাদিকদের একটি প্রতিনিধি দল পুলিশ প্রধানের সঙ্গে তাদের দাবি নিয়ে আলোচনা করছিলেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বয়োঃবৃদ্ধ প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনির পর কে হবেন রাষ্ট্রপ্রধান- দৈনিক পত্রিকায় এমন একটি প্রতিবেদন নিয়ে দেশটিতে বিতর্ক শুরু হওয়ার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযানে নেমেছে সরকার। ২০ মে দুটি দৈনিক পত্রিকা ও দুটি রেডিও স্টেশন বন্ধ করে দেওয়া হয়।

হিউম্যান রাইটস নেটওয়ার্ক ফর জার্নালিস্ট-উগান্ডার জাতীয় সমন্বয়কারী উকুলিরা সেবাগালা বলেছেন, প্রায় ২০ জন সাংবাদিক ডেইলি মনিটর ভবনের দিকে এগুচ্ছিল। এসময় পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ে। তিনি বলেন, তারা আমাদের টিয়ার গ্যাস ছুড়ে, কয়েকজনকে ধরে নিয়ে যায়, আমার ক্যামেরা জব্দ করেছে এবং দুজন সহকর্মীকে গ্রেফতার করেছে। আমরা একটি বার্তা দিতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যেন তারা দৈনিকটির সামনে থেকে চলে যায় এবং তা চালু করতে দেয়।

/এএ/
সম্পর্কিত
সেউতা সম্পর্কে যা জানা গেলো
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
২৪ ঘণ্টায় সেউতায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশ
সর্বশেষ খবর
পদত্যাগ করুন, নইলে আমরাই আপনাকে তাড়াবো: ইনফান্তিনোকে উয়েফার হুঁশিয়ারি
পদত্যাগ করুন, নইলে আমরাই আপনাকে তাড়াবো: ইনফান্তিনোকে উয়েফার হুঁশিয়ারি
একজন বেয়াদব পুরো রাষ্ট্রকে ধ্বংস করে: যুবদল সভাপতি 
একজন বেয়াদব পুরো রাষ্ট্রকে ধ্বংস করে: যুবদল সভাপতি 
কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিতে যেসব উদ্যোগের কথা জানালেন মন্ত্রী 
সাশ্রয়ী ও নিরাপদ হজ নিশ্চিতে যেসব উদ্যোগের কথা জানালেন মন্ত্রী 
সর্বাধিক পঠিত
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন