আসিয়ানসহ ১৬ দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রত্যাখ্যান ভারতের

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০১৯, ১০:৪০আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৭:২৮

আসিয়ানসহ ১৬টি দেশের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তিতে (রিজিওনাল কম্প্রিহেনশন ইকোনমিক পার্টনারশিপ) যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসিয়ানের এ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের স্বার্থে কোনও আপস করা হবে না। আসিয়ানসহ ১৬ দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রত্যাখ্যান ভারতের

ইন্ডিয়া টুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য বিরোধের জেরে সম্মেলনে চুক্তি সম্পাদনের বিষয়ে চাপ দেয় বেইজিং। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘সব ভারতীয় নাগরিকের পক্ষে যখন আমি এই চুক্তির মূল্যায়ন করি, আমি কোনও ইতিবাচক উত্তর পাইনি। না গান্ধিজির আদর্শ, না আমার নিজের বিবেক! কেউই চুক্তির পক্ষে মত দেয়নি। ফলে জাতীয় স্বার্থে কোনও আপস নয়।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লি পারস্পরিক সুবিধাযুক্ত চুক্তি চেয়েছে, যাতে ভারতও উপকৃত হয়। এরমধ্যে রয়েছে বিভিন্ন দেশের বাজারে প্রবেশাধিকার ও শুল্কের মতো বিষয়গুলো।

দিল্লির দাবি, এ চুক্তি স্বাক্ষরিত হলে সস্তা দামের চীনা পণ্যে সয়লাব হয়ে যাবে ভারতের বাজার।

এনডিটিভি জানিয়েছে, ভারতকে বাদ দিয়েই একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষর করতে পারে বিশ্বের সবচেয়ে বড় অবাধ বাণিজ্য চুক্তিতে যোগদানকারী ১৬টি দেশ। ২০২০ সাল নাগাদ এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে প্রতীয়মান হচ্ছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, চুক্তিতে ভারতের উদ্বেগের বিষয়টি উত্থাপন করা হয়নি।

আমদানি বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি ও দেশীয় শিল্পকে বাঁচানোর মতো বিষয়গুলো নিয়েই বেশি উদ্বিগ্ন ভারত। সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা না পাওয়ার বিষয়টিও তুলে ধরে দিল্লি।

চুক্তি নিয়ে বিরোধিতা করেছে কংগ্রেস এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাদের উদ্বেগ, এর ফলে সস্তা চীনা পণ্যে বাজার সয়লাব হয়ে যাবে।

কংগ্রেসের প্রভাবশালী নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর মতে, ভারত ব্যাপক আর্থিক মন্দার মুখোমুখি। বিজেপির ছয় বছরের শাসনে ইতোমধ্যে ৯০ লাখ কর্মসংস্থান কমেছে। আরও বেশি করে বেকারত্ব বাড়াবে এই চুক্তি।

উল্লেখ্য, রিজিওনাল কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ হচ্ছে একগুচ্ছ চুক্তি। এর সঙ্গে যুক্ত রয়েছে বিশ্বের ১৬টি দেশ। এই ১৬টি দেশের মধ্যে রয়েছে আসিয়ানভুক্ত ১০টি দেশ এবং চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত। ভারত এবং ১৫টি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশের নেতারা সোমবার থাইল্যান্ডে ‘আরসিইপি’ তৈরির ক্ষেত্রে সাত বছরের আলোচনার সফল সমাপ্তি ঘোষণা করবেন, এমনটাই আশা করা হয়েছিল। কিন্তু ব্যাংককে তিন দিনের আসিয়ান শীর্ষ সম্মেলনের সময় আরসিইপি প্রতিষ্ঠার ক্ষেত্রে যে বিলম্ব হয়েছে তার নেপথ্যে ভারতের ‘নতুন দাবি’ এবং শুল্ক সম্পর্কিত বিষয়কেই দায়ী করা হচ্ছে।

সোমবার দিনের শুরুতেই রাহুল গান্ধী মোদি সরকারের উদ্দেশে বলেন, প্রস্তাবিত আরসিইপি চুক্তির ফলে সারা দেশ সস্তা দামের চীনা পণ্যে ভরে যাবে। লাখ লাখ মানুষের চাকরি যাবে। পঙ্গু  হয়ে পড়বে ভারতের অর্থনীতি। এর দুই দিন আগে মোদি সরকারের অর্থনৈতিক নীতির চরম সমালোচনা করে আরসিইপি চুক্তির চরম বিরোধিতা করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

প্রসঙ্গত, ২০১২ সালে আসিয়ান নেতারা আরসিইপি চুক্তির প্রস্তাব দিয়েছিলেন। ভারতের তৎকালীন কংগ্রেস-নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং এই চুক্তিকে সমর্থন করে ২০১৩ সালে আলোচনা শুরু করেছিলেন। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
নতুন দেশ গড়তে গিয়ে ব্যর্থ টেক উদ্যোক্তা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দুবাইয়ে গাড়ির শো-রুমে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
সর্বশেষ খবর
যানজটে আটকা পড়ে রাস্তায় সন্তান প্রসব করলেন নারী, ঝুঁকিতে নবজাতক
যানজটে আটকা পড়ে রাস্তায় সন্তান প্রসব করলেন নারী, ঝুঁকিতে নবজাতক
ঘুরতে বেরিয়ে স্কুলছাত্রীকে রাস্তায় ফেলে পালালো প্রেমিক, পরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার
ঘুরতে বেরিয়ে স্কুলছাত্রীকে রাস্তায় ফেলে পালালো প্রেমিক, পরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার
পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি অ্যাসোসিয়েশনের
পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি অ্যাসোসিয়েশনের
মধ্যরাতে এলাকা পরিদর্শনে ইশরাক
মধ্যরাতে এলাকা পরিদর্শনে ইশরাক
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে