জাপানের প্রধানমন্ত্রীকে ‘নির্বোধ’ বললো উত্তর কোরিয়া

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০১৯, ০৪:২১আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ০৪:২৬
image

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে সমালোচনার জবাবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে ‘নির্বোধ’ ও ‘খলনায়ক’ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ’তে পাঠানো এক বিবৃতিতে এসব মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সং ইল হো। এতে আবেকে পিয়ংইয়ংয়ের মাটিতে পা রাখতে স্বপ্নও না দেখার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রীকে ‘নির্বোধ’ বললো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া গত ৩১ অক্টোবরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। দেশটির নেতা কিম জং উন উপস্থিত থেকে সে উৎক্ষেপণ কার্যক্রম দেখেছেন। তাদের ওই অস্ত্র পরীক্ষা নিয়ে এ সপ্তাহে এশিয়ান সম্মেলনে সমালোচনা করেন জাপানের প্রধানমন্ত্রী আবে। পরে তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার জাপানি নাগরিক অপহরণের বিষয়টির নিষ্পত্তি করতে আমি নিঃশর্তে দেশটির নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।’

আর এরই প্রতিক্রিয়ায় জাপানের সঙ্গে সম্পর্ক বিষয়ক উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত সং ইল হো বলেছেন, ‘আবে একজন বেয়াকুব। তিনি উত্তর কোরিয়ার সুপার-লার্জ মাল্টিপল রকেট লাঞ্চার পরীক্ষা নিয়ে এমন হইচই শুরু করেছেন যেন মনে হচ্ছে জাপানের ওপর এটম বোমা পড়েছে।’ তিনি আরও বলেন, ‘উত্তর কোরিয়ার প্রতিরক্ষার ন্যায়সঙ্গত পদক্ষেপ নিয়ে আবে যে আক্রমণাত্মক কথা বলেছেন, এরপর তিনি যেন আর পিয়ংইয়ংয়ের মাটিতে পা রাখার স্বপ্নও কখনও না দেখেন- সে পরামর্শই তাকে দিচ্ছি।’

উল্লেখ্য, আগে বিভিন্ন সময়ে উত্তর কোরিয়া বেশ কয়েক জাপানিকে অপহরণ করেছে। তাদের মুক্তির ব্যাপারে আগ্রহ প্রকাশ করে কিমের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন আবে। তবে এখন সে আশা ক্ষীণ হয়ে পড়লো।

/এইচকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
এইচআইভি বৃদ্ধির জন্য ‘নাইট পার্টি’কে দুষলেন পাকিস্তানি স্বাস্থ্যমন্ত্রী
বিশ্ব যখন ধীরগতিতে, তখন কেন ছুটছে চীনের অর্থনীতি
সর্বশেষ খবর
পাঁচ ম্যাচে একটিও গোল হজম করেনি স্পেন, দূর্ভেদ্য রক্ষণ ভাঙতে পারবে বেলজিয়াম 
পাঁচ ম্যাচে একটিও গোল হজম করেনি স্পেন, দূর্ভেদ্য রক্ষণ ভাঙতে পারবে বেলজিয়াম 
তরুণদের স্বপ্ন পূরণে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে রাষ্ট্র, জনসংখ্যা দিবসে প্রধানমন্ত্রী 
তরুণদের স্বপ্ন পূরণে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে রাষ্ট্র, জনসংখ্যা দিবসে প্রধানমন্ত্রী 
কূটনৈতিক বলয় শক্তিশালী করার চেষ্টায় তৈরি হচ্ছে ‘অসন্তোষ’  
কূটনৈতিক বলয় শক্তিশালী করার চেষ্টায় তৈরি হচ্ছে ‘অসন্তোষ’  
এবার উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, পরিস্থিতির অবনতি হতে পারে সিলেটে  
এবার উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, পরিস্থিতির অবনতি হতে পারে সিলেটে  
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন