ইরানে ৫৩০০ কোটি ব্যারেলের নতুন তেলক্ষেত্র আবিষ্কার

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০১৯, ১৯:৪১ আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ২০:৩২

ইরানে নতুন একটি তেলক্ষেত্র আবিষ্কার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, এই নতুন তেলক্ষেত্রে ৫ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেলের মজুত আছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইরানে ৫৩০০ কোটি ব্যারেলের নতুন তেলক্ষেত্র আবিষ্কার

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে খুজেস্তানে এই তেলক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। প্রায় ২ হাজার ৪০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ক্ষেত্রটি অবস্থিত।

রুহানি বলেন, আমরা ৫ হাজার ৩০০ কোটি ব্যারেলের একটি তেলক্ষেত্রের সন্ধান পেয়েছি। এটি অনেক বড় তেলক্ষেত্র, যা বোস্তান থেকে ওমিডিয়েহ পর্যন্ত ২ হাজার ৪০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। তেলের স্তরের গভীরতা ২৬২ ফুট।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের তেল উত্তোলন যদি মাত্র ১ শতাংশ বৃদ্ধি পায় তাহলে তেলের রাজস্ব বেড়ে দাঁড়াবে ৩২ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর বিদেশে তেল বিক্রিতে বাধার মুখে পড়েছে ইরান। ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় পরাশক্তির স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা জারি করে।

মধ্যাঞ্চলীয় শহর ইয়াজাদে দেওয়া ভাষণে রুহানি যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, হোয়াইট হাউজকে আমি বলছি, আপনার যখন ইরানের তেল, ইরানের শ্রমিক ও প্রকৌশলীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আমরা তখনও ৫ হাজার ৩০০ কোটি ব্যারেলের তেলক্ষেত্র আবিষ্কার করতে সক্ষম হয়েছি।

যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপি’র খবরে বলা হয়েছে, নতুন আবিষ্কৃত তেলক্ষেত্রটি ইরানের দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র। আহবাজ তেলক্ষেত্রে ৬৫ বিলিয়ন ব্যারেল তেল রয়েছে।

বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ ইরান। প্রতি বছর তাদের বিলিয়ন ডলার আয় হয় তেল রফতানি করে।

রুহানি বলেছেন, ইরানের তেলের মজুত ১৫০ বিলিয়ন ব্যারেল। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
‘কোনও কারণেই যাবেন না’, ৬ দেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা
সৌদি আরবের পক্ষে ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া
শত বছর ধরে জনমানবহীন এই ভৌতিক শহর
সর্বশেষ খবর
‘মেসি না থাকায় আর্জেন্টিনাকে হারানোর ভালো সুযোগ তৈরি হয়েছে’ 
‘মেসি না থাকায় আর্জেন্টিনাকে হারানোর ভালো সুযোগ তৈরি হয়েছে’ 
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে রাজধানী স্বাভাবিক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে রাজধানী স্বাভাবিক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
ধামরাইয়ে আরও একটি বাসে আগুন, কারণ খুঁজছে পুলিশ
ধামরাইয়ে আরও একটি বাসে আগুন, কারণ খুঁজছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক