চীনে স্কুলে রাসায়নিক হামলা, আহত অর্ধশতাধিক

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০১৯, ১৮:৩১আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৮:৪৬

চীনের একটি কিন্ডারগার্টেন স্কুলে রাসায়নিক হামলায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু। এই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।

চীনে স্কুলে রাসায়নিক হামলা, আহত অর্ধশতাধিক

স্থানীয় কর্মকর্তারা জানান, চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি কিন্ডারগার্টেন স্কুলে রাসায়নিক হামলায় ৫৪ জন আহত হন যাদের মধ্যে ৫১ জনই শিশু। সন্দেহভাজন ওই হামলাকারীর ডাক নাম কং (২৩)।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দাহ্য পদার্থ নিয়ে হামলা চালান ওই তরুণ। ইয়ুনান প্রদেশের কাইয়ুআন শহরের একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রাচীর বেয়ে ভেতরে প্রবেশ করেন হামলাকারী। ভেতরে প্রবেশের পর তিনি শিশুদের লক্ষ্য করে সোডিয়াম হাইড্রোঅক্সসাইড ছিটিয়ে দেন।

স্কুল কর্তৃপক্ষ চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম উইবো অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলেছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। কিন্ডারগার্টেনের ৫১ শিশু ও তিন শিক্ষককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর। ঘটনার এক ঘণ্টা পরই হামলাকারীকে আটক করা হয় বলেও জানানো হয়।

চীনের স্কুলগুলোতে এই ধরনের হামলা নতুন নয়। কয়েকদিন পরপর এই ধরনের ঘটনার খবর পাওয়া যায়। গত কয়েক বছরে এ ধরনের হামলার ঘটনা বেড়েছে। তবে এর আগে হামলাগুলোর অধিকাংশই ছিল ছুরি হামলা। আর এবার ঘটল রাসায়নিক হামলার ঘটনা।

/এমএইচ/
সম্পর্কিত
বাম্পার ফলনেও ভারতে পেঁয়াজের দাম বাড়ছে কেন
চীনে নীরবে ঘটছে যে বিপ্লব
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
সার ব্যবস্থাপনায় অনিয়ম ঠেকাতে মন্ত্রিসভা কমিটি
সার ব্যবস্থাপনায় অনিয়ম ঠেকাতে মন্ত্রিসভা কমিটি
বাম্পার ফলনেও ভারতে পেঁয়াজের দাম বাড়ছে কেন
বাম্পার ফলনেও ভারতে পেঁয়াজের দাম বাড়ছে কেন
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ ইউজিসির
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ ইউজিসির
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ