বলিভিয়ায় গৃহযুদ্ধের আশঙ্কা মোরালেসের

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৯, ২১:৪৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:৫৪

বলিভিয়ার গৃহযুদ্ধের আশঙ্কা করছেন সদ্য পদচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেস। তিনি বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতায় গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলিভিয়া। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতার মাধ্যমে সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি।

বলিভিয়ায় গৃহযুদ্ধের আশঙ্কা মোরালেসের

২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচন নিয়ে তৈরি হওয়া অসন্তোষের জেরে ১০ নভেম্বর সেনাবাহিনীর চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট । পরদিন তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা জানায় মেক্সিকো। মঙ্গলবার তিনি দেশ ছাড়লেও রাজনৈতিক লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।  

স্প্যানিশ বার্তা সংস্থা ইএফইকে দেওয়া সাক্ষাতকারে ইভো মোরালেস বলেন, সহিংসতা ঠেকাতে জাতীয় সংলাপই একমাত্র পথ। মোরালেসের দাবি, তার অনুসারীরা সহিংসতা চায় না। প্রতিদিন সহিংসতা অব্যাহত রাখার জন্য ১০০ ডলার করে পাচ্ছে একটি চক্রের সদস্যরা।

 মোরালেস বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন কিংবা ক্যাথলিক চার্চের উপস্থিতিতে আন্তর্জাতিক মধ্যস্থতা হতে পারে। যদি স্পেন সরকার কিংবা উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট বা অন্যান্য দেশের সরকার মধ্যস্থতায় ভূমিকা রাখে তবে তা দারুণ হয়।

রবিবার পর্যন্ত দেশটিতে রাজনৈতিক অস্থিরতায় ২৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে এক টুইটবার্তায় সেই সংখ্যা ২৪ বলে দাবি করেছেন ইভো মোরালেস।   

এর আগে মেক্সিকো পাড়ি জমানো মোরালেস বলেছিলেন তিনি দেশে ফিরতে চান। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এই বামপন্থী রাজনীতিক বলেন, ‘আমি আমার দেশের বাইরে থাকতে পারি না। আমি আমাদের দেশের নেতা হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে দেশের জন্য কাজ করতেই অভ্যস্ত।’

/এমএইচ/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
ভেনেজুয়েলার ‘চুরির অভিযোগ’ নিয়ে যা বললেন মার্কিন জ্বালানিমন্ত্রী
‘অরা ফার্মিং’: ভিডিও গেম অনুপ্রাণিত যে নতুন ক্রেজে মেতেছে লাতিন আমেরিকা
সর্বশেষ খবর
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক-কলসেবা চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ
আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন শেলটন
আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন শেলটন
এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই: আ স ম ফিরোজ
এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই: আ স ম ফিরোজ
সন্ধ্যার পর যে বনে ঢোকে না কেউ, রাতে কী ঘটে সেখানে?
সন্ধ্যার পর যে বনে ঢোকে না কেউ, রাতে কী ঘটে সেখানে?
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি