ব্রাজিলে অ্যামাজন ধ্বংসের হার ১১ বছরের মধ্যে সর্বোচ্চ

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৯, ০৭:৩২আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৭:৩২

ব্রাজিলে অ্যামাজন বনাঞ্চল ধ্বংসের পরিমাণ ১২ মাসে বেড়েছে ২৯ দশমিক ৫ শতাংশ। সোমবার দেশটির মহাকাশ সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স (আইএনপিই) জানিয়েছে, ২০০৮ সালের পর এই হার সর্বোচ্চ। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালের আগস্ট থেকে এ বছরের জুলাই পর্যন্ত বনাঞ্চলের ৯ হাজার ৭৬২ বর্গ কিলোমিটার ধ্বংস হয়েছে। ব্রাজিলে অ্যামাজন ধ্বংসের হার ১১ বছরের মধ্যে সর্বোচ্চ

গত আগস্টে আইএনপিই জানায় প্রতিদিন রেকর্ড গতিতে পুড়ছে ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত অ্যামাজন জঙ্গল। পরিবেশবাদীরা বলছেন,অ্যামাজনকে বাণিজ্যের জন্য উন্মুক্ত করার সরকারি নীতির কারণেই আগুন লাগানোর মহোৎসব শুরু হয়। দেশটির বাণিজ্যপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর আমলে এই বনাঞ্চল ধ্বংসের গতি বেড়েছে। তবে ওই সময়ে আইএনপিই’র পরিসংখ্যানের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন প্রেসিডেন্ট বলসোনারো।

সোমবার ব্রাজিলের পরিবেশমন্ত্রী রিকার্ডো স্যালেস বন ধ্বংসের পরিমাণ বৃদ্ধির কথা স্বীকার করে নিয়ে এজন্য অবৈধ কাঠপাচারকারী ও ভূমি দখলকারীদের দায়ী করেন। এদের বিরুদ্ধে লড়তে নতুন কৌশল প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বলসোনারো সরকারের পরিবেশমন্ত্রী রিকার্ডো স্যালেস বলেন, আগামী বুধবার তিনি অ্যামাজন অঞ্চলের গভর্নরদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বনাঞ্চল ধ্বংস ঠেকানোর কৌশল নিয়ে আলোচনা করবেন। 

/জেজে/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কী, কেন, কীভাবেনতুন বিশ্বব্যবস্থা? রাষ্ট্রপ্রধানদের মর্যাদায় এআই মোঘলরা
নেপোলিয়ন-হিটলারের চেয়েও নিজেকে শক্তিশালী ভাবেন ট্রাম্প
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় প্রবাসীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়
মালয়েশিয়ায় প্রবাসীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়
ইয়ামালের গোলেই এগিয়ে গেলো স্পেন
ইয়ামালের গোলেই এগিয়ে গেলো স্পেন
স্বাস্থ্যসেবায় ডিজিটাল বিপ্লবের দিকনির্দেশনা
স্বাস্থ্যসেবায় ডিজিটাল বিপ্লবের দিকনির্দেশনা
সাংবাদিক রেজানুরের গ্রেফতারে কিউআরএস’র উদ্বেগ
সাংবাদিক রেজানুরের গ্রেফতারে কিউআরএস’র উদ্বেগ
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল