ইসরায়েলি গুলিতে চোখ হারিয়ে সাংবাদিকদের ‘আইকন’ মুয়াথ আমারনা

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৯, ১৫:২৮আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৫:৩৭

ইসরায়েলি বাহিনীর গুলিতে চোখ হারিয়ে মুয়াথ আমারনা নামের এক ফিলিস্তিনি ফটো সাংবাদিক ‘প্রতিরোধ সাংবাদিকতা’র প্রতীকে রূপান্তরিত হয়েছেন। দখলকৃত পশ্চিম তীরের সাংবাদিক কমিউনিটি এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে। মুয়াথের ওপর নৃশংস হামলা সমগ্র আরব বিশ্বেও আলোড়ন তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সংবাদকর্মীরা চোখে কাপড় বাধা ছবি প্রকাশ করে তার প্রতি সংহতি জানাচ্ছে। 

ইসরায়েলি গুলিতে চোখ হারিয়ে সাংবাদিকদের ‘আইকন’ মুয়াথ আমারনা

গত শুক্রবার হেব্রনের কাছে সুরিফ এলাকায় এক বিক্ষোভের খবর সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন মুয়াথ। স্নাইপারের গুলি আঘাত হানে তার বাম চোখে। জেরুজালেমের একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, ওই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি।

রবিবার ৩৫ বছর বয়সী এই সাংবাদিক বার্তা সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাত শুরু হলে সংবাদকর্মীদের লোগোযুক্ত জ্যাকেট পরিহিত অবস্থায় তিনি একপাশে দাঁড়িয়ে ছিলেন। ‘প্রথমে আমি ভেবেছিলাম হয়ত কোনও রাবার বুলেট বা পাথর চোখে আঘাত করলো। তখন আমি আমার চোখের মধ্যে হাত রাখলাম কিন্তু কিছুই বুঝতে পারলাম না। আমি কিছুই দেখতে পারছিলাম না।’ বলেন মুয়াথ।  

আমারনা জানিয়েছেন, বিক্ষোভকারীদের থেকে একটু দূরে দাঁড়িয়ে সংবাদ সংগ্রহের সময় তিনি হঠাৎ করে আঘাতটা টের পান। পরবর্তীতে একটি ভিডিও অনলাইনে পোস্ট করা হয়। এতে দেখা যায়, সহকর্মীরা আমারনাকে ধরাধরি করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছে এবং তার বাম চোখ থেকে অবিরত রক্ত ঝরছে।

আমারনা ডাক্তারদের কাছ থেকে তিনি পরবর্তীতে জানতে পারেন, প্রায় ২ সেন্টিমিটার ( ০.৮ ইঞ্চি) লম্বা একটি ধাতব টুকরা তার চোখের ভেতর দিয়ে ঢুকে মগজের খুব কাছে গিয়ে আটকে যায়। হাসপাতালে নেওয়ার সময় সঙ্গে ছিলেন তার এক ভাই। তিনি জানান, ডাক্তাররা প্রথমে সেই ধাতব টুকরাটিকে বের করে নিয়ে আসার কথা ভাবেন। কিন্তু পরবর্তীতে তারা আশঙ্কা করেন, এতে হয়তো তার ডান চোখও ক্ষতিগ্রস্থ হতে পারে। হাসপাতালে চিকিৎসাধীন মুয়াথ আমারনা

ইসরায়েলি সীমান্ত পুলিশের দাবি, তারা আমারনাকে লক্ষ্য করে গুলি চালায়নি। বরং ওই সাংবাদিকই একদল মানুষের পেছনে দাড়িয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়েছিলো।

মুয়াথ চোখে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে গাজা শহর এবং পশ্চিম তীরেও কিছুসংখ্যক মানুষকে প্রতিবাদ করতে দেখা গেছে। তার প্রতি সংহতি জানিয়ে সোমবার এক চোখে কাপড় বেধে খবর পড়েন ফিলিস্তিন টিভির দুই উপস্থাপক। এদিকে MuathEye, EyeofTruth ও MuathAmarneh  হ্যাশট্যাগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রতিবাদ। পশ্চিত তীর আর গাজার অনেক স্কুল শিক্ষার্থীও নিজেদের চোখ ঢেকে শ্রেণীকক্ষে গেছে। চোখ ঢেকে সংহতি জানিয়েছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রীও

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মুয়াথের সঙ্গে ফোনে কথা বলে এই হামলার নিন্দা জানিয়েছেন।  বলেছেন, দখলদাররা যদি মুয়াথের চোখ বন্ধ করে দিতে চায় তাহলে আমাদের সবার চোখই তার চোখ। মুয়াথের সুচিকিৎসার আশ্বাসও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহও তার প্রতি সংহতি জানিয়েছেন।

ফিলিস্তিনের জার্নলিস্ট সিন্ডিকেট জানিয়েছে, এই বছর ৬০ সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের বেশিরভাগই গাজা শহরের বিক্ষোভের খবর সংগ্রহে গিয়ে আক্রমণের শিকার হন। গত বছর সীমান্ত বেড়ার কাছে এক বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ইয়াসির মুর্তজা নামে এক ফিলিস্তিন সাংবাদিক নিহত হন। তিনিও প্রেস লেখা এক জ্যাকেট পরিহিত অবস্থায় ছিলেন।

 

/জিএ/জেজে/বিএ/
সম্পর্কিত
ইরান একেবারে শেষ, ট্রাম্পের দাবি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতে স্থগিত ইরান-মার্কিন শান্তি আলোচনা
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
টিভিতে আজকের খেলা (২১ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ জুন, ২০২৬)
‘সুপার সাব’ উন্দাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারালো জার্মানি
‘সুপার সাব’ উন্দাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারালো জার্মানি
‘আমি আরিশাকে পানিতে চুবিয়ে মেরেছি, আমাকে হাজতে ভরেন’
‘আমি আরিশাকে পানিতে চুবিয়ে মেরেছি, আমাকে হাজতে ভরেন’
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন