আবারও ইরাকের কুর্দিদের প্রতি সমর্থনের কথা জানালো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০১৯, ০৪:২৬ আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ০৪:২৭

ইরাকের কুর্দিদের সঙ্গে দেখা করে মার্কিন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর কুর্দিরা অভিযোগ করেছিলো যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে প্রতারণা করেছে। সেই পরিস্থিতির প্রেক্ষিতে পেন্স নিজে গিয়ে ইরাকের কুর্দিদের আশ্বস্ত করেছেন যে তারা কুর্দিদের সঙ্গে আছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স

২০১৯ সালের ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। তার আগ মুহূর্তে ওই অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। কুর্দিদের অভিযোগ যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের মাধ্যমে তুরস্ককে সবুজ সংকেত দিয়েছে। একে পেছন থেকে ছুরিকাঘাত বলে মন্তব্য করেছে তারা। 

ইরাক কুর্দিস্তানের প্রেসিডেন্ট নেশিরবান বারজানির সঙ্গে দেখা করেছেন পেন্স। এছাড়া দেমটির প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির সঙ্গেও ফোনে কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমরা ইরাকে চলমান অস্থিরতা নিয়ে কথা বলেছি। প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন কোনও রকম সহিংসতা এড়িয়ে চলার চেষ্টা করবেন তারা। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সুরক্ষা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে গত ১ সেপ্টেম্বর বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অনুসারী না হয়েও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আওয়াজ নিয়ে রাজপথে নামে তারা। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। এখন পর্যন্ত এই বিক্ষোভে অন্তত ৩৩০ জন নিহত হয়েছে।সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, হত্যাকাণ্ডে ইরাকি কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র।  

শনিবারের সফরে মাইক পেন্স বলেন, তিনি সার্বভৌম ও স্বাধীন ইরাকের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান পুনর্ব্যক্ত করেন। এরপর আধা-স্বায়ত্বশাসিত কুর্দি অঞ্চলে যান পেন্স। সেখানে তাদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান তিনি। তিনি বলেন, ট্রাম্পের পক্ষথেকে তিনি তাদের সমর্থন দিতে এসেছেন।

/এমএইচ/
সম্পর্কিত
ইসরায়েলে ইহুদি-আরব জোট সরকারের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনও পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিবেচনা করছে সিরিয়া
সর্বশেষ খবর
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর হাফিজ গ্রেফতার
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর হাফিজ গ্রেফতার
পানি, শাপলা আর পাখির মেলায় অপূর্ব আড়িয়াল বিল
পানি, শাপলা আর পাখির মেলায় অপূর্ব আড়িয়াল বিল
চিজ-কাজুর মশলায় অতুলনীয় চিকেন মালাই কাবাব
চিজ-কাজুর মশলায় অতুলনীয় চিকেন মালাই কাবাব
রাজধানীর ফার্মেসিতে স্যালাইনের আকাল 
রাজধানীর ফার্মেসিতে স্যালাইনের আকাল 
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি