শীতে গরুকে জ্যাকেট দেবে অযোধ্যা পৌরসভা

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০১৯, ২২:৫৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২৩:৪৬
image

শীতের কথা মাথায় রেখে গরুর জন্য পাটের জ্যাকেট কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতের উত্তর প্রদেশের বিজেপি শাসিত অযোধ্যা পৌরসভা। শীতে ওই শহরের গোশালার গরুগুলোর কষ্ট লাঘব করতে এ পদক্ষেপ নিয়েছে পৌর প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে, গরুর প্রতিটি জ্যাকেটের দাম ধরা হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকা। প্রথম দফায় ১০০টি জ্যাকেট তৈরি করা হবে। আর সেগুলো নভেম্বর মাসের মধ্যেই হাতে পাবে প্রশাসন। দেশটির সংবাদমাধ্যম এই সময়’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

শীতে গরুকে জ্যাকেট দেবে অযোধ্যা পৌরসভা অযোধ্যা নগর নিগমের কমিশনার নীরজ শুক্লা বলেছেন, ‘আমরা গরুর জন্য জ্যাকেট কেনার সিদ্ধান্ত নিয়েছি। তিন থেকে চারটি পর্যায়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। বৈশিংপুর গোশালা থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে। এখানে ৭০০ ষাঁড়সহ মোট প্রায় ১২০০ গবাদিপশু আছে। প্রাথমিকভাবে বাছুরের জন্য ১০০টি জ্যাকেট কেনা হচ্ছে। পরে আরও জ্যাকেট কেনা হবে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, বাছুরদের জন্য যে জ্যাকেট তৈরি হচ্ছে তাতে তিনটি স্তর থাকবে। একেবারের শেষ স্তরে পাটের পরিবর্তে অন্য কোনও গরম মোলায়েম কাপড় ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া গরু ও ষাঁড়ের জন্য তৈরি জ্যাকেটের নকশাও সম্পূর্ণ আলাদা। ষাঁড়ের জ্যাকেট শুধু পাটের তৈরি হবে। তবে গরুর জ্যাকেটে থাকবে দুটি স্তর।’

এছাড়াও শীতের মৌসুমে গরুর যাতে কষ্ট না হয় সে জন্য প্রতিটি গোশালায় বনফায়ারের ব্যবস্থা করেছে প্রশাসন। একইসঙ্গে গোশালার মেঝেতে বিছিয়ে দেওয়া হবে খড়। গরুর পরিষেবা দেওয়া তাদের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

/এইচকে/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ট্রেনে তরুণীকে উত্ত্যক্ত করে উচিত শিক্ষা পেলেন যুবক
এয়ারপোর্টে নামলেই বুফেতে যত খুশি ডুরিয়ান, আকর্ষণ মুসাং কিং
সর্বশেষ খবর
বর্ষার রঙে রাঙা ‘ঘনঘটা ২’
বর্ষার রঙে রাঙা ‘ঘনঘটা ২’
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিশ্বকাপ ফাইনালের আগে বায়ুদূষণ নিয়ে সতর্কবার্তা
বিশ্বকাপ ফাইনালের আগে বায়ুদূষণ নিয়ে সতর্কবার্তা
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’