লেবাননে বিক্ষোভকারীদের সঙ্গে হিজবুল্লাহ সমর্থকদের সংঘর্ষ

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৯, ১৪:৫৯ আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৫:০০

লেবাননের রাজধানী বৈরুতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ ও আমাল সমর্থকরা। সোমবার সকালে বিক্ষোভকারীরা একটি সেতু অবরোধ করলে এই সংঘর্ষ শুরু হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

লেবাননে বিক্ষোভকারীদের সঙ্গে হিজবুল্লাহ সমর্থকদের সংঘর্ষ

গত পাঁচ সপ্তাহ ধরে লেবাননে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। উপদলীয় রাজনীতিবিদদের দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই বিক্ষোভের সূচনা। কয়েক দশক ধরে এই রাজনীতিকরাই দেশটি শাসন করছেন। বিক্ষোভকারীরা ক্ষমতা থেকে পুরো শাসকশ্রেণির উচ্ছেদ চায়।

সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি জোট সরকারের অংশ ছিল হিজবুল্লাহ ও আমাল গোষ্ঠী। এই দুটি শিয়া গোষ্ঠী ইরান সমর্থিত।  বিক্ষোভের ২৯ অক্টোবর পদত্যাগ করেন হারিরি। তার পদত্যাগের বিরোধিতা করেছে এই দুটি সংগঠন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে,  বৈরুতে রিং ব্রিজের একটি সড়কে উভয় পক্ষ অবস্থান নিলে সেনা সদস্য ও দাঙ্গা পুলিশ বিক্ষোভকারী ও শিয়া গোষ্ঠীর সমর্থকদের মধ্যে ব্যারিকেড গড়ে তাদের আলাদা রাখে। এর মধ্যেই উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য ইট-পাটকেল ছুড়তে শুরু করে। এক পর্যায়ে জমায়েতকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তাবাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

হিজবুল্লাহ ও আমাল গোষ্ঠীর সমর্থকরা তাদের নিজ নিজ পতাকা হাতে ‘শিয়া শিয়া’ বলে স্লোগান দেয়। বিপরীতে বিক্ষোভকারীরা স্লোগান দেয় ‘বিপ্লব বিপ্লব’। বিক্ষোভকারীরা অপমানসূচক মন্তব্য করেছে অভিযোগ করার পর উভয় পক্ষের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়। তবে স্থানীয় টেলিভিশনের এই খবর রয়টার্সের পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি। পুরো সংঘর্ষস্থলে পাথর ছড়িয়ে পড়ে এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

লেবাননের বেসামরিক প্রতিরক্ষা দফতর এক টুইট বার্তায় বলেছে, আহত পাঁচ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গত মাসে এই দুটি শিয়া গোষ্ঠীর সদস্যরা বৈরুতে বিক্ষোভকারীদের একটি ক্যাম্পে হামলা চালায়।

/এএ/
সম্পর্কিত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
এক ইঞ্জিন বন্ধের পরও প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
প্রথমবার আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ, ১০০ কোটি ডলারের বন্ড আসছে
প্রথমবার আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ, ১০০ কোটি ডলারের বন্ড আসছে
বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার সন্দেহে আটক সেই ৫ জনকে জামিনে ছাড়লো পুলিশ
বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার সন্দেহে আটক সেই ৫ জনকে জামিনে ছাড়লো পুলিশ
রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন