রেকর্ড ছাড়িয়েছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০১৯, ০৬:৪২ আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০৬:৪৫

আরও একবার রেকর্ড ছাড়িয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও অন্য গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি। সোমবার বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব গ্যাসের উপস্থিতি ২০১৮ সালে নতুন উচ্চতায় পৌঁছেছে। গত এক দশকের গড় বৃদ্ধির চেয়ে গত বছর বেশি বেড়েছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এছাড়া তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখা মিথেন ও নাইট্রাস গ্যাসের পরিমাণও বেড়েছে। রেকর্ড ছাড়িয়েছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি

বিভিন্ন উৎস থেকে বায়ুমণ্ডলে নিঃসরণ হওয়া গ্রিনহাউস গ্যাসের বড় একটি অংশ গ্রহণ করে নেয় সমুদ্র, বন আর স্থলভূমি। বাকি অংশ থেকে যায় পৃথিবীর বায়ুমণ্ডলে। আর এজন্য প্রতিনিয়ত উষ্ণতা বৃদ্ধির মাধ্যমে বাড়ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি।

আর্কটিক অঞ্চল এবং সারা বিশ্বের পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে সোমবার নতুন প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিউএমও। এতে বলা হয়েছে, ২০১৮ সালে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি ৪০৭ দশমিক ৮ পিপিএম। এর অর্থ হলো বাতাসের প্রতি দশ লাখ অণুর মধ্যে প্রায় ৪০৮টি অণুই কার্বন ডাই অক্সাইডের। ২০১৭ সালে এর পরিমাণ ছিল ৪০৫ দশমিক ৫ পিপিএম। এই বৃদ্ধির পরিমাণ গত এক দশকে গড় বৃদ্ধির চেয়েও বেশি।

ডব্লিউএমও বলছে, মিথেন ও নাইট্রাস অক্সাইডের মতো উষ্ণতাবৃদ্ধিতে দায়ী গ্যাসের পরিমাণও বেড়েছে। সংস্থাটি জানিয়েছে বাতাসে নিঃসৃত মিথেন গ্যাসের ৪০ শতাংশ এসেছে জলাভূমির মতো প্রাকৃতিক উৎস থেকে। বাকি ৬০ শতাংশই মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। এর মধ্যে রয়েছে পশু খামার, ধান উৎপাদন ও বর্জ্যঅপসারণ। ডব্লিউএমও জানিয়েছে, বায়ুমন্ডলে বর্তমানে মিথেনের উপস্থিতি প্রাক-শিল্প যুগের চেয়ে ২৫৯ শতাংশ বেশি। আর গত বছর তা বেড়েছে আগের বছরের চেয়ে বেশি পরিমাণে।

নাইট্রাস অক্সাইডও নিঃসরণ হয় প্রাকৃতিক ও মানুষের উৎস থেকে। সমুদ্র ছাড়াও সার ব্যবহৃত খামার থেকেই নিঃসরণ হয় এই গ্যাস। ডব্লিউএমও বলছে, ১৭৫০ সালের প্রাক-শিল্পযুগ থেকে বর্তমানে বায়ুমণ্ডলে এই গ্যাসের উপস্থিতি ১২৩ শতাংশ বেশি। গত বছরও এই গ্যাসের উপস্থিতি বেড়েছে আগের বছরের চেয়ে বেশি পরিমাণে।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
স্টিভ জবস থেকে বিরাট কোহলি কেন বারবার কৈঞ্চি ধামে ছোটেন বিশ্বখ্যাতরা?
স্টিভ জবস থেকে বিরাট কোহলি কেন বারবার কৈঞ্চি ধামে ছোটেন বিশ্বখ্যাতরা?
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
এবার সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ