ট্রাম্পকে হারাতেই ডেমোক্র্যাট প্রার্থী হতে চান ব্লুমবার্গ

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০১৯, ১১:০৬আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১২:০৪
image

আগেই জানা গিয়েছিল, যুক্তরাষ্ট্রের ধনকুবের মাইকেল ব্লুমবার্গ সে দেশের পরবর্তী প্রেসিডেন্ট হতে ডেমোক্র্যাটিক দলের মনোনয়নের জন্য লড়াইয়ে নামছেন। রবিবার নিজের অফিসিয়াল টুইটার পাতা থেকে তিনি ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে নামার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বলেছেন, ডেমোক্র্যাটিক দলের বাকি প্রার্থীদের দুর্বলতার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

মাইকেল ব্লুমবার্গ

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ সালের নভেম্বর মাসে। সে দেশের নির্বাচনী বিধি অনুযায়ী ডেমোক্র্যাট ও রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের দলের মধ্যে প্রতিযোগিতা করে চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করবেন। বিরোধী ডেমোক্র্যাটিক দলের ১৭ জন নেতা প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াইয়ে আছেন। এদের মধ্যে ব্লুমবার্গ মনে করছেন, বাকি ১৬ জনের ট্রাম্পকে হারানোর যোগ্যতা নেই। তাই তিনি লড়াইয়ে নেমেছেন বাধ্য হয়ে। তবে অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় নিজেকে সেরা প্রমাণ করতে পারলে তবেই কেবল তিনি প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন।

রবিবার এক টুইটার বার্তায় ব্লুমবার্গ বলেছেন, ‘আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকা পুনর্নির্মাণের জন্য প্রেসিডেন্ট প্রার্থী হতে চাই। আমি বিশ্বাস করি, ব্যবসা, সরকার ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে আমার অনন্য অভিজ্ঞতাই আমাকে জয়ী হতে এবং দেশের নেতৃত্ব দিতে সক্ষম করবে।’

অপর এক টুইট বার্তায় ব্লুমবার্গ বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করা এবং আমেরিকা পুনর্গঠন করাই আমাদের জীবনের সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ লড়াই।’

ব্লুমবার্গ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। ফোর্বসের হিসাব অনুযায়ী তার সম্পদের পরিমাণ ৫ হাজার ২০০ কোটি ডলার, যা ট্রাম্পের সম্পদের প্রায় ১৭ গুণ (৩১০ কোটি)। শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে কোটি কোটি ডলার সহায়তা দিয়েছেন তিনি। রাজনীতিতেও বেশ সফল ব্লুমবার্গ। ৩ বার নিউ ইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনি লড়াইয়ের অংশ হিসেবে টিভি বিজ্ঞাপনের পেছনে মাত্র এক সপ্তাহেই অন্তত ৩০ মিলিয়ন ডলার খরচ করেছেন ব্লুমবার্গ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৫৪ কোটি টাকা। সোমবার থেকে টেলিভিশন চ্যানেলগুলোতে ৬০ সেকেন্ডের এ বিজ্ঞাপন সম্প্রচারিত হচ্ছে। এটি মূলত ৭৭ বছর বয়সী ধনকুবেরের একটি বায়োগ্রাফিক্যাল কমার্শিয়াল বা জীবনীধর্মী বিজ্ঞাপন। যুক্তরাষ্ট্রের দুই ডজনেরও বেশি রাজ্যে প্রায় ১০০টি নিউজ মিডিয়ায় এ বিজ্ঞাপন সম্প্রচার করা হচ্ছে।

/এইচকে/বিএ/এমএমজে/
সম্পর্কিত
মিশিগানে ডেমোক্র্যাট প্রাইমারিতে জয়ী আব্দুল এল-সায়েদ
ওমানের সঙ্গে চুক্তি হলেও খুলবে না হরমুজ প্রণালি: ইরান
বিক্রির জন্য উঠেছে নীল আর্মস্ট্রংয়ের শৈশবের বাড়ি
সর্বশেষ খবর
নান্দাইলে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসনে একাধিক ঘোষণা তথ্য প্রতিমন্ত্রীর
নান্দাইলে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসনে একাধিক ঘোষণা তথ্য প্রতিমন্ত্রীর
জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী নেতাকে মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপির নেতাকর্মীরা
জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী নেতাকে মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপির নেতাকর্মীরা
রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন
রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন
বিশেষভাবে তৈরি জ্যাকেটে ফেনসিডিল পাচার করতো তারা
বিশেষভাবে তৈরি জ্যাকেটে ফেনসিডিল পাচার করতো তারা
সর্বাধিক পঠিত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়