আর প্রধানমন্ত্রী হতে চাই না: হারিরি

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৯, ১৩:৩৭আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৩:৪০

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, তিনি আর দেশটির প্রধানমন্ত্রী চান না। মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। আর প্রধানমন্ত্রী হতে চাই না: হারিরি
২০১৯ সালের ১৭ অক্টোবর হোয়াটসঅ্যাপ এবং একই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোতে কর আরোপ প্রস্তাবের প্রতিবাদে লেবাননে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। এই প্রতিবাদের সঙ্গে যুক্ত হয় অর্থনৈতিক সংকট, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে মানুষের পুঞ্জিভূত ক্ষোভ। হোয়াটসঅ্যাপে কর বাতিলের আন্দোলন পরিণত হয় তীব্র সরকারবিরোধী আন্দোলনে। জনগণের ক্রয়ক্ষমতা কমে যাওয়া ও জীবনমানের অবনতির জন্য সরকারের পদত্যাগের দাবিতে তীব্র বিক্ষোভের মুখে ২৯ অক্টোবর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সাদ হারিরি। তবে প্রেসিডেন্টের অনুরোধে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

মঙ্গলবার দেওয়া বিবৃতিতে সাদ হারিরি বলেন, তিনি আর পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে আগ্রহী নন। নতুন কেউ সরকারপ্রধানের দায়িত্ব পালন করুক; এটাই তার প্রত্যাশা।

সাদ হারিরি বলেন, ‘আমি মনে করি তরুণ সমাজের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমার বদলে অন্য কেউ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।’

এক সময়ে সৌদিপন্থী হিসেবে পরিচিত সাদ হারিরি-র জোট সরকারের অংশ ছিল ইরান সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বিক্ষোভের জেরে হারিরি সরে দাঁড়ালেও তার পদত্যাগের বিরোধিতা করেছে দলটি। বিক্ষোভকারীদের সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছে হিজবুল্লাহ সদস্যরা। বিক্ষোভকারীদের ‘বিপ্লব বিপ্লব’ স্লোগানের বিপরীতে ‘শিয়া শিয়া’ স্লোগান দিয়ে সংঘর্ষে জড়ায় তারা।

এদিকে সাদ হারিরির পদত্যাগের পর নতুন সরকার গঠনে যুক্তরাষ্ট্র প্রতিবন্ধকতা তৈরি করছে বলে অভিযোগ করেছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত দলটির উপপ্রধান শেখ নাঈম কাসেম রয়টার্স-এর কাছে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অনুগত একটি সরকার প্রতিষ্ঠায় লেবাননে জনগণের সরকার গঠনে বাধা দিচ্ছে ওয়াশিংটন।

/এমপি/
সম্পর্কিত
পাহাড় কেটে মাত্র ৩৮ মাসে বিশ্বের বৃহত্তম রেলস্টেশন বানালো চীন
লন্ডনকে টপকে আন্তর্জাতিক শিপিং সূচকে দ্বিতীয় স্থানে শাংহাই
ভাতা তুলতে গিয়ে চোখ ছানাবড়া, ৮২ বছরের বৃদ্ধের অ্যাকাউন্টে ৭৫০ কোটি রুপি
সর্বশেষ খবর
এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাস, সর্বোচ্চ আয় করা বায়োপিক ‘মাইকেল’
এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাস, সর্বোচ্চ আয় করা বায়োপিক ‘মাইকেল’
পাহাড় কেটে মাত্র ৩৮ মাসে বিশ্বের বৃহত্তম রেলস্টেশন বানালো চীন
পাহাড় কেটে মাত্র ৩৮ মাসে বিশ্বের বৃহত্তম রেলস্টেশন বানালো চীন
প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা, মাঠবিহীন স্কুলে কী হবে
প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা, মাঠবিহীন স্কুলে কী হবে
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ : খাঁটি বাঙালি ও নিষ্ঠাবান মুসলমান
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ : খাঁটি বাঙালি ও নিষ্ঠাবান মুসলমান
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে